লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

প্রথম বর্গ

১.২৬৮

“হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, ইহা হইতে পারে না যে, দৃষ্টিসম্পন্ন (সৎদৃষ্টি) ব্যক্তি কোনো সংস্কারকে (ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু) নিত্য (স্থায়ী) হিসেবে গ্রহণ করিবে। কিন্তু ভিক্ষুগণ, পৃথগ্‌জনের (সাধারণ ব্যক্তির) পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (সংস্কারকে স্থায়ীরূপে ধারণা করা)

১.২৬৯

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, ইহা কিছুতেই হইতে পারে না যে, দৃষ্টি (সৎদৃষ্টি)-সম্পন্ন পুদ্গল কোনো সংস্কারকে সুখরূপে গ্রহণ করিবে। কিন্তু ভিক্ষুগণ, পৃথগ্‌জনের পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (সংস্কারকে সুখরূপে মনে করা)

১.২৭০

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, সৎদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোনো ধর্মকে (বিষয়কে) আত্মারূপে গ্রহণ করিবে ইহা হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, অনেক পৃথগ্‌জনের পক্ষে তাহা সম্পূর্ণ সম্ভব (কোনো বিষয়কে আত্মারূপে গ্রহণ করা)

১.২৭১

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, সৎদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাহার মাতাকে হত্যা করিবে, ইহা কিছুতেই হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, অনেক পৃথগ্‌জনের পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (মাতাকে হত্যা করা)

১.২৭২

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, ইহা হইতে পারে না যে, সৎদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাহার পিতাকে হত্যা করিবে। কিন্তু ভিক্ষুগণ, অনেক পৃথগ্‌জনের পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (পিতাকে হত্যা করা)

১.২৭৩

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি অর্হৎকে হত্যা করিবে, তাহা কিছুতেই হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, অনেক সাধারণ ব্যক্তির পক্ষে তাহা সম্পূর্ণ সম্ভব (অর্হৎকে হত্যা করা)

১.২৭৪

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, ইহা কিছুতেই হইতে পারে না যে, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রদুষ্ট মনে তথাগতের দেহ হইতে রক্ত উৎপাদন করিবে। কিন্তু ভিক্ষুগণ, অনেক পৃথগ্‌জনের পক্ষে তাহা সম্পূর্ণ সম্ভব (প্রদুষ্ট মনে তথাগতের দেহ হইতে রক্ত উৎপাদন করা)

১.২৭৫

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সংঘ ভেদ (সংঘের মধ্যে বিভেদ) করিবে, ইহা কিছুতেই হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, অনেক পৃথগ্‌জনের পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (সংঘ ভেদ করা)

১.২৭৬

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি অন্য শাস্তার প্রতি অনুরাগী হইবে, হইা কিছুতেই হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, অনেক সাধারণ লোকের পক্ষে ইহা সম্পূর্ণ সম্ভব (অন্য শাস্তানুরাগী হওয়া)

১.২৭৭

হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব, একই সময়ে একই পৃথিবীতে দুইজন অর্হৎ সম্যকসম্বুদ্ধ উৎপন্ন হইবেন, ইহা হইতে পারে না। কিন্তু ভিক্ষুগণ, এক সময়ে এক পৃথিবীতে একজন অর্হৎ সম্যকসম্বুদ্ধ উৎপন্ন হইবেন, ইহা সম্পূর্ণ সম্ভব।

ব্যাখ্যা [০]