অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2012)
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
ভ্রান্ত ধারণা সূত্র
“হে ভিক্ষুগণ, ভ্রান্ত ধারণার দরুন কার্য নিষ্ফলা হয়, কৃতকার্য নয়। ভিক্ষুগণ, কিরূপে ভ্রান্ত ধারণার দরুন কার্য নিষ্ফলা হয়, কৃতকার্য নয়? ভিক্ষুগণ, মিথ্যাধারণা বশবর্তীজনের সংকল্প মিথ্যা বা ভ্রান্ত হয়। মিথ্যা সংকল্পকারীর বাক্যও হয় ভুলে পর্যবসিত। মিথ্যাবাক্যভাষীর সম্পাদিত কর্ম মিথ্যারূপে প্রতীত হয় এবং মিথ্যাকর্মীর জীবিকা নির্বাহও অসৎ হয়ে থাকে। অসদুপায়ে জীবিকা নির্বাহকারীর যাবতীয় প্রচেষ্টাও ভ্রান্তিতে পূর্ণ হয়। তেমন মিথ্যা প্রচেষ্টাশীল জনের স্মৃতি বা মনোযোগও হয় ভ্রান্তিতে পূর্ণ। মিথ্যা স্মৃতি চর্চাকারীর সমাধিও মিথ্যা বা ভ্রান্ত হয়। এরূপ মিথ্যাসমাধিহেতু তার জ্ঞানও মিথ্যা বা অসত্য বলে হয় পরিগণিত আর মিথ্যাজ্ঞানীর বিমুক্তিও অসত্য বা ভ্রান্তই হয়ে থাকে। এরূপেই ভিক্ষুগণ, ভ্রান্ত ধারণার দরুন কার্য নিষ্ফলা হয়, কৃতকার্য নয়।
ভিক্ষুগণ, সম্যক বা যথাযথ ধারণার দরুন কার্য সফল হয়, নিষ্ফলা নয়। ভিক্ষুগণ, কিরূপে সম্যক বা যথাযথ ধারণার দরুন কার্য সফল হয়, নিষ্ফলা নয়? ভিক্ষুগণ, সম্যক ধারণার বশবর্তী জনের সংকল্প যথাযথ বা সম্যক হয়। সম্যক সংকল্পকারীর বাক্যও হয় সত্যে প্রতিষ্ঠিত। সত্যভাষীর সম্পাদিত কর্ম সঠিক বলে প্রতীত হয় এবং উচিতকর্মীর জীবিকা নির্বাহও সৎ হয়ে থাকে। সদুপায়ে জীবিকা নির্বাহকারীর যাবতীয় প্রচেষ্টাও সম্যক হয়। তেমন সম্যক প্রচেষ্টাশীল জনের স্মৃতি বা মনোযোগও হয় যথাযথ। সম্যক স্মৃতি চর্চাকারীর সমাধিও যথার্থ হয়। এরূপ সম্যক সমাধিহেতু তার জ্ঞানও সম্যক বা সত্য বলে হয় পরিগণিত আর সম্যক জ্ঞানীর বিমুক্তিও সত্য বা যথার্থই হয়ে থাকে। এরূপেই ভিক্ষুগণ, সম্যক ধারণা দরুন কার্য সফলা হয়, নিষ্ফলা নয়।” তৃতীয় সূত্র।
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2012)
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
ভ্রান্ত ধারণা সূত্র
ব্যাখ্যা [০]