অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বীজ সূত্র
“হে ভিক্ষুগণ, মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তি, মিথ্যা সংকল্পকারী, মিথ্যাভাষী, মিথ্যাকর্মী, মিথ্যা জীবিকা নির্বাহকারী, মিথ্যা প্রচেষ্টাকারী, মিথ্যা স্মৃতিমান, মিথ্যা সমাধিলাভী, মিথ্যাজ্ঞানী ও মিথ্যা বিমুক্তিধর ব্যক্তি যেরূপ মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে কায়-বাক্য ও মনেতে কর্ম সম্পাদন করে, সে সমুদয় এবং তাদের চেতনা, প্রার্থনা, প্রণিধিসহ সমস্ত কিছুই অনিষ্টকর, অকান্তকর, অমনঃপুত এবং তা অহিত ও দুঃখে পরিচালিত করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, দৃষ্টি বা ধারণা পাপমূলক তাই।
যেমন ভিক্ষুগণ, নিম, ঝিঙ্গা ও তিক্ত শসার বীজ ভেজা মাটিতে বপন করলে সেই মাটি ও পানির নির্যাস তিক্ত, কটু ও অস্বাদু হয়ে পড়ে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বীজগুলোর খারাপ গুণই তার কারণ। এরূপেই ভিক্ষুগণ, মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তি, মিথ্যা সংকল্পকারী, মিথ্যাভাষী, মিথ্যাকর্মী, মিথ্যা জীবিকা নির্বাহকারী, মিথ্যা প্রচেষ্টাকারী, মিথ্যা স্মৃতিমান, মিথ্যা সমাধিলাভী, মিথ্যাজ্ঞানী ও মিথ্যা বিমুক্তিধর ব্যক্তি যেরূপ মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে কায়-বাক্য ও মনেতে কর্ম সম্পাদন করে, সে সমুদয় এবং তাদের চেতনা, প্রার্থনা, প্রণিধিসহ সমস্ত কিছুই অনিষ্টকর, অকান্তকর, অমনঃপুত এবং তা অহিত ও দুঃখে পরিচালিত করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, দৃষ্টি বা ধারণা পাপমূলক তাই।
ভিক্ষুগণ, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, সম্যক সংকল্পকারী, সত্যভাষী, সম্যক কর্মী, সৎজীবিকা নির্বাহকারী, সম্যক প্রচেষ্টকারী, সম্যক স্মৃতিমান, সম্যক সমাধিলাভী, সত্যজ্ঞানী ও সম্যক বিমুক্তিধর ব্যক্তি যেরূপ মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে কায়-বাক্য ও মনেতে কর্ম সম্পাদন করে, সে সমুদয় এবং তাদের চেতনা, প্রার্থনা, প্রণিধিসহ সমস্ত কিছুই ইষ্ট, কান্ত, মনঃপুত এবং তা হিত-মঙ্গল সাধনে পরিচালিত করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, দৃষ্টি বা ধারণা মঙ্গলজনক তাই।
যেমন ভিক্ষুগণ, আঁখ, শালি বা আমন ধানের বীজ কিংবা আঙুরের বীজ ভেজা মাটিতে বপন করলে সেই মাটি ও পানির নির্যাস স্বাদু, মধুর ও রসালো হয়ে পড়ে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বীজগুলোর ভালোগুণই তার কারণ। এভাবেই ভিক্ষুগণ, সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, সম্যক সংকল্পকারী, সত্যভাষী, সম্যক কর্মী, সৎজীবিকা নির্বাহকারী, সম্যক প্রচেষ্টকারী, সম্যক স্মৃতিমান, সম্যক সমাধিলাভী, সত্যজ্ঞানী ও সম্যক বিমুক্তিধর ব্যক্তি যেরূপ মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে কায়-বাক্য ও মনেতে কর্ম সম্পাদন করে, সে সমুদয় এবং তাদের চেতনা, প্রার্থনা, প্রণিধিসহ সমস্ত কিছুই ইষ্ট, কান্ত, মনঃপুত এবং তা হিত-মঙ্গল সাধনে পরিচালিত করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, দৃষ্টি বা ধারণা মঙ্গলজনক তাই।” চতুর্থ সূত্র।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বীজ সূত্র
ব্যাখ্যা [০]