লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

প্রথম অশৈক্ষ্য সূত্র

অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ জিজ্ঞাসা করলেন :

“ভন্তে, এই যে অশৈক্ষ্য, অশৈক্ষ্য বলা হয়, ভন্তে, কিরূপে একজন ভিক্ষু অশৈক্ষ্য হয়?”

“এক্ষেত্রে হে ভিক্ষু, একজন ভিক্ষু অশৈক্ষ্যের ন্যায় সম্যক দৃষ্টিসম্পন্ন হয়, সে অশৈক্ষ্যের ন্যায় সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধিতে গুণান্বিত হয় এবং অশৈক্ষ্যের ন্যায় সম্যক জ্ঞান ও সম্যক বিমুক্তিতেও সে হয় সমন্নাগত। এরূপেই ভিক্ষু, একজন ভিক্ষু অশৈক্ষ্য হয়।” একাদশ সূত্র।

ব্যাখ্যা [০]