লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

প্রথম অধর্ম সূত্র

“হে ভিক্ষুগণ, অধর্ম ও অমঙ্গল (অনর্থ) কী তা জ্ঞাতব্য। আবার ধর্ম ও মঙ্গল কী তাও জ্ঞাতব্য। অধর্ম ও অমঙ্গল এবং ধর্ম ও মঙ্গল সম্পর্কে জ্ঞাত হয়ে যথাযথ ধর্ম ও যথাযথ মঙ্গলে প্রতিপন্ন হওয়া কর্তব্য।

ভিক্ষুগণ, অধর্ম ও অমঙ্গল কিরূপ? যথা : মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যাবাক্য, মিথ্যাকর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যাজ্ঞান ও মিথ্যা বিমুক্তি। ভিক্ষুগণ, এ সকলকে বলা হয় অধর্ম ও অমঙ্গল।

ভিক্ষুগণ, ধর্ম ও মঙ্গল কিরূপ? যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান ও সম্যক বিমুক্তি। ভিক্ষুগণ, এ সকলকে বলা হয় ধর্ম ও মঙ্গল।

এই প্রত্যয়েই বলা হয়েছে যে ‘ভিক্ষুগণ, অধর্ম ও অমঙ্গল এবং ধর্ম ও মঙ্গল কী তাও জ্ঞাতব্য। অধর্ম ও অমঙ্গল এবং ধর্ম ও মঙ্গল সম্পর্কে জ্ঞাত হয়ে যথাযথ ধর্ম ও যথাযথ মঙ্গলে প্রতিপন্ন হওয়া কর্তব্য।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]