লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

পূর্বগামী সূত্র

“হে ভিক্ষুগণ, অরুণচ্ছটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বাভাস ও পূর্ব নিমিত্ত। ঠিক এরূপেই ভিক্ষুগণ, কুশলধর্মসমূহের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত হচ্ছে ‘সম্যক দৃষ্টি’। সম্যক দৃষ্টিরসম্পন্নের সংকল্প সম্যক হয়, সম্যক সংকল্পবান সম্যক বা সত্য বাক্য ভাষণ করে যাকে, সম্যক বাক্যভাষীর কর্ম সম্যক হয় এবং সম্যক কর্মীর জীবিকা নির্বাহও সম্যক হয়। সম্যকভাবে জীবিকা নির্বাহকারীর প্রচেষ্টা সম্যক হয়, সম্যক প্রচেষ্টাকারীর স্মৃতি উৎপন্ন হয়, সম্যক স্মৃতির সম্যক সমাধি লাভ হয়, সম্যক সমাধিলাভীর সম্যক বা যথাযথ জ্ঞান উৎপন্ন হয় এবং সম্যক জ্ঞানীর সম্যক বিমুক্তি অর্জিত হয়।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]