লোড হচ্ছে

The Numbered Discourses

AN10.142 পুনর্জন্মের হেতু সঞ্চয়কারী সূত্র

অনুবাদসমূহ [১৩]

পুনর্জন্মের হেতু সঞ্চয়কারী সূত্র

“হে ভিক্ষুগণ, পুনর্জন্মের হেতু সঞ্চয়কারী ধর্ম এবং পুনর্জন্মের হেতু ধ্বংসকারী ধর্ম সম্বন্ধে তোমাদের দেশনা করব। তা শ্রবণ কর, উত্তমরূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি।”

‘হ্যাঁ ভন্তে’ বলে ভিক্ষুরা ভগবানকে প্রত্যুত্তর দিলে ভগবান এরূপ বলতে লাগলেন :

“ভিক্ষুগণ, পুনর্জন্মের হেতু সঞ্চয়কারী ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যাবাক্য, মিথ্যাকর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যাজ্ঞান এবং মিথ্যা বিমুক্তিকে বলা হয় পুনর্জন্মের হেতু সঞ্চয়কারী ধর্ম। ভিক্ষুগণ, পুনর্জন্মের হেতু ধ্বংসকারী ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান এবং সম্যক বিমুক্তিকে পুনর্জন্মের হেতু ধ্বংসকারী ধর্ম বলে।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]