লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

দুঃখ-বিপাক সূত্র

“হে ভিক্ষুগণ, দুঃখ-বিপাক এবং সুখ-বিপাক সম্বন্ধে তোমাদের দেশনা করব। তা শ্রবণ কর, উত্তমরূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি।”

‘হ্যাঁ ভন্তে’ বলে ভিক্ষুরা ভগবানকে প্রত্যুত্তর দিলে ভগবান এরূপ বলতে লাগলেন :

“ভিক্ষুগণ, দুঃখ-বিপাক ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যাবাক্য, মিথ্যাকর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যাজ্ঞান এবং মিথ্যা বিমুক্তিকে বলা হয় দুঃখ-বিপাক ধর্ম। ভিক্ষুগণ, সুখ-বিপাক ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান এবং সম্যক বিমুক্তিকে সুখ-বিপাক ধর্ম বলে।” একাদশতম সূত্র।

সাধু বর্গ সমাপ্ত।

ব্যাখ্যা [০]