লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

লাভ করা উচিত সূত্র

“হে ভিক্ষুগণ, লাভ করা উচিত এমন ধর্ম এবং লাভ করা অনুচিত এমন ধর্ম সম্বন্ধে তোমাদের দেশনা করব। তা শ্রবণ কর, উত্তমরূপে মনোযোগ দাও। আমি ভাষণ করছি।”

‘হ্যাঁ ভন্তে’ বলে ভিক্ষুরা ভগবানকে প্রত্যুত্তর দিলে ভগবান এরূপ বলতে লাগলেন :

“ভিক্ষুগণ এবং লাভ করা অনুচিত এমন ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যাবাক্য, মিথ্যাকর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যাজ্ঞান এবং মিথ্যা বিমুক্তিকে বলা হয় লাভ করার অযোগ্য ধর্ম। ভিক্ষুগণ, লাভ করা উচিত এমন ধর্ম কাকে বলে? ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান এবং সম্যক বিমুক্তিকে লাভের যোগ্য ধর্ম বলে।” দশম সূত্র।

আর্য বর্গ সমাপ্ত।

ব্যাখ্যা [০]