লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সেবার যোগ্য সূত্র

“হে ভিক্ষুগণ, দশটি খারাপ গুণে সমৃদ্ধ ব্যক্তি সেবার যোগ্য নয়। সেই দশ প্রকার কী কী? যথা : সে মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়, মিথ্যা সংকল্পবান, মিথ্যাভাষী, মিথ্যাকর্মী, মিথ্যা বা অসৎভাবে জীবিকা নির্বাহ করে, মিথ্যা প্রচেষ্টাশীল, মিথ্যা স্মৃতিমান, মিথ্যা সমাধিলাভী, মিথ্যাজ্ঞানী এবং মিথ্যা বিমুক্তিবান হয়। ভিক্ষুগণ, এই দশ প্রকার খারাপ গুণে সমৃদ্ধ ব্যক্তি সেবার অযোগ্য।

ভিক্ষুগণ, দশটি গুণধর্মে সমন্নাগত ব্যক্তি সেবার যোগ্য, সেই দশ প্রকার কী কী? যথা : যে সম্যক দৃষ্টিসম্পন্ন হয়, সম্যক সংকল্পবান, সম্যকভাষী, সম্যক কর্মী, সম্যক বা সৎভাবে জীবিকা নির্বাহ করে, সম্যক প্রচেষ্টাশীল, সম্যক স্মৃতিমান, সম্যক সমাধিলাভী, সম্যক জ্ঞানী এবং সম্যক বিমুক্তিবান হয়। ভিক্ষুগণ, এই দশ প্রকার গুণে সমন্নাগত ব্যক্তি সেবার যোগ্য।” প্রথম সূত্র।

ভজনার যোগ্য প্রভৃতি সূত্রাদি

ব্যাখ্যা [০]