লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

আহ্বানীয় সূত্র

“হে ভিক্ষুগণ, জগতের মধ্যে দশ প্রকার পুদ্গল (ব্যক্তি) আছে যারা আহ্বান যোগ্য, পূজার যোগ্য, দক্ষিণার যোগ্য, করজোড়ে বন্দনার যোগ্য ও অনুত্তর পুণ্যক্ষেত্র।

সেই দশ প্রকার কী কী? যথা : তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধ; প্রত্যেক বুদ্ধ; উভয়ভাগ বিমুক্ত; প্রজ্ঞাবিমুক্ত; কায়সাক্ষী (নিজ সম্পর্কে ধর্মত ঘোষণা করা); দৃষ্টিপ্রাপ্ত; শ্রদ্ধাবিমুক্ত; শ্রদ্ধানুসারী; ধর্মানুসারী ও গোত্রভূ। ভিক্ষুগণ, এই দশ প্রকার পুদ্গল জগতের মধ্যে আহ্বান যোগ্য, পূজার যোগ্য, দক্ষিণার যোগ্য, করজোড়ে বন্দনার যোগ্য ও অনুত্তর পুণ্যক্ষেত্র।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [০]