লোড হচ্ছে

অনুবাদসমূহ [১২]

বদ্য বা দূষণীয় সূত্র

“হে ভিক্ষুগণ, বদ্য বা দূষণীয় ও অনবদ্য সম্বন্ধে তোমাদের ধর্মদেশনা করব। তা শ্রবণ কর। উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি।”

‘হ্যাঁ ভন্তে’ বলে সমবেত ভিক্ষুরা ভগবানকে প্রত্যুত্তর দিলেন। অতঃপর ভগবান এরূপ বলতে লাগলেন :

“ভিক্ষুগণ, বদ্য বা দূষণীয় কাকে বলে?

প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, মিথ্যা কামাচার, মিথ্যাভাষণ, ভেদবাক্য বলা, কর্কশ বা কটু কথা বলা, বৃথা বা সম্প্রলাপ করা, অভিধ্যা, ব্যাপাদ ও মিথ্যাদৃষ্টিকে বলা হয় বদ্য বা দূষণীয়।

ভিক্ষুগণ, অনবদ্য কাকে বলে?

প্রাণিহত্যা হতে বিরতি, অদত্তবস্তু গ্রহণ হতে বিরতি, মিথ্যা কামাচার হতে বিরতি, মিথ্যাভাষণ, ভেদবাক্য, কর্কশ কথা ও বৃথা আলাপ হতে বিরতি এবং অনভিধ্যা, অব্যাপাদ ও সম্যক দৃষ্টিকে বলা হয় অনবদ্য।” সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]