লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

~

“হে ভিক্ষুগণ, দশটি খারাপ বিষয়ে সমন্নাগত জন কর্মানুসারে নরকে নিক্ষিপ্ত হয়। সেই দশ প্রকার কী কী? যথা :

সে প্রাণিহত্যাকারী হয়, অদত্তদ্রব্য হরণ করে, মিথ্যা কামাচারে লিপ্ত থাকে, মিথ্যাবাক্য বলে, ভেদপূর্ণ বাক্য ভাষণ করে, কর্কশভাষী হয়, বৃথালাপ করে এবং সে হয় অভিধ্যালু, ব্যাপন্ন বা বিদ্বেষপরায়ণ ও মিথ্যাদৃষ্টিসম্পন্ন। ভিক্ষুগণ, এই দশটি খারাপ বিষয়ে সমন্নাগত জন কর্মানুসারে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, দশটি গুণধর্মে সুসমৃদ্ধ জন কর্মানুসারে স্বর্গে আমোদিত হয়। সেই দশ প্রকার কী কী? যথা :

সে প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্তদ্রব্য হরণ করে না, মিথ্যা কামাচারে লিপ্ত হয় না, মিথ্যাবাক্য বলে না, ভেদপূর্ণ বাক্য ভাষণ করে না, কর্কশভাষী হয় না, বৃথালাপ করে না এবং সে হয় অনভিধ্যালু, মৈত্রীপরায়ণ ও সম্যক দৃষ্টিসম্পন্ন। ভিক্ষুগণ, এই দশটি গুণধর্মে সুসমৃদ্ধ জন কর্মানুসারে স্বর্গে আমোদিত হয়।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]