লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

~

“হে ভিক্ষুগণ, রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য দশটি ধর্ম অনুশীলন করা উচিত। সেই দশটি কী কী? যথা : অশুভসংজ্ঞা, মরণসংজ্ঞা, আহারে প্রতিকূলসংজ্ঞা, সর্বলোকে অনভিরতিসংজ্ঞা, অনিত্যসংজ্ঞা, অনিত্যে দুঃখ সংজ্ঞা, দুঃখে অনাত্মসংজ্ঞা, প্রহানসংজ্ঞা, বিরাগসংজ্ঞা ও নিরোধসংজ্ঞা। ভিক্ষুগণ, রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য এই দশটি ধর্ম অনুশীলন করা উচিত।”

“হে ভিক্ষুগণ, রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য দশটি ধর্ম অনুশীলন করা উচিত। সেই দশটি কী কী? যথা : অনিত্যসংজ্ঞা, অনাত্মসংজ্ঞা, আহারে প্রতিকূলসংজ্ঞা, সর্বলোকে অনভিরতিসংজ্ঞা, অস্থিসংজ্ঞা, পুলবকসংজ্ঞা, বিনীলকসংজ্ঞা (মৃত দেহের ঈষৎ নীল রঙের অবস্থা), বিপুব্বকসংজ্ঞা (পূযযুক্ত মৃতদেহ), বিচ্ছিদ্দকসংজ্ঞা (মৃতদেহের ছিদ্রবিচ্ছিদ্র অবস্থা) ও ঊর্ধ্বমাতক (স্ফীত হয়েছে এরূপ মৃতদেহ)-সংজ্ঞা। ভিক্ষুগণ, রাগ বা আসক্তির রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য এই দশটি ধর্ম অনুশীলন করা উচিত।”

“হে ভিক্ষুগণ, রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য দশটি ধর্ম অনুশীলন করা উচিত। সেই দশটি কী কী? যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্ট, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান ও সম্যক বিমুক্তি। ভিক্ষুগণ, রাগ বা আসক্তির রাগ বা আসক্তির পরিজ্ঞান লাভের জন্য, আসক্তির পরিক্ষয় ও প্রহানের নিমিত্তে, রাগাসক্তির ক্ষয়-বিলয়ের জন্য এবং আসক্তির প্রতি বিরাগ উৎপন্নের জন্য, নিরোধ, ত্যাগ, পরিত্যাগের জন্য এই দশটি ধর্ম অনুশীলন করা উচিত।”

ব্যাখ্যা [০]