লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

মহাচুন্দ সূত্র

একসময় আয়ুষ্মান মহাচুন্দ সব্রহ্মচারীদের সহিত চেতী-তে অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান মহাচুন্দ সমবেত ভিক্ষুদের “আবুসোগণ” বলে আহ্বান করলেন। “হ্যাঁ আবুসো” বলে ভিক্ষুগণ আয়ুষ্মান মহাচুন্দকে প্রত্যুত্তর দিলেন। অতঃপর মহাচুন্দ এরূপ বললেন :

“হে আবুসোগণ, জ্ঞান-সংক্রান্ত আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি ও দর্শন করেছি।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে স্থিত হয়; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে স্থিত হয়; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়। তবে তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়।

আবুসোগণ, ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে স্থিত হয়; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে স্থিত হয়; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়। তবে তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়।

আবুসো ভিক্ষুগণ, জ্ঞান ও ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি, আমি ধর্ম দর্শন করেছি; আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে স্থিত হয়; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে স্থিত হয়; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়। তবে তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়।

যেমন, আবুসোগণ, দরিদ্র পুরুষ সমৃদ্ধিতার কথা বলে; ধনহীন পুরুষ ধন সম্পদ-বিষয়ক আলাপ করে এবং অভোগী পুরুষ ভোগ-সংক্রান্ত বিষয়ে আলাপ করে। ধনবৃদ্ধির উপলক্ষ সৃষ্টি হলে এবং ধন-ধান্য, স্বর্ণ-রৌপ্য লাভের সুযোগ আসলেও সে তা অর্জনে ব্যর্থ হয়। অন্যরা তাকে এরূপে জানতে পারে যে এই দরিদ্র পুরুষ সমৃদ্ধিতার কথা বলে, ধনহীন পুরুষ ধনসম্পদ-বিষয়ক আলাপ করে এবং এই অভোগী পুরুষ ভোগ-সংক্রান্ত বিষয়ে আলাপ করে। তার কারণ কী? কেননা এই ব্যক্তি ধনবৃদ্ধির উপলক্ষ সৃষ্টি হলে এবং ধন-ধান্য, স্বর্ণ-রৌপ্য লাভের সুযোগ আসলেও সে তা অর্জনে ব্যর্থ হয়।’

এরূপেই আবুসোগণ, জ্ঞান ও ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি, আমি ধর্ম দর্শন করেছি; আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে স্থিত হয়; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে স্থিত হয়; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়। তবে তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে স্থিত হয়।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন না; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে স্থিত হয়।

আবুসোগণ, জ্ঞান-সংক্রান্ত বিষয় আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি ও দর্শন করেছি।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে না এবং স্থিতও হয় না; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে না এবং স্থিত হয় না; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিতও হয় না। তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে না এবং স্থিতও হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে না এবং স্থিতও হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

আবুসোগণ, ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে না এবং স্থিতও হয় না; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে না এবং স্থিত হয় না; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না। তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

আবুসো ভিক্ষুগণ, জ্ঞান ও ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি, আমি ধর্ম দর্শন করেছি; আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে না এবং স্থিত হয় না; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে না এবং স্থিত হয় না; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিতও হয় না। তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

যেমন, আবুসোগণ, আঢ্য পুরুষ সমৃদ্ধিতার কথা বলে, ধনবান পুরুষ ধন-সম্পদ-বিষয়ক আলাপ করে এবং ভোগবান পুরুষ ভোগ-সংক্রান্ত বিষয়ে আলাপ করে। সে ধনবৃদ্ধির উপলক্ষ সৃষ্টি হলে এবং ধন-ধান্য, স্বর্ণ-রৌপ্য লাভের সুযোগ আসলেও সে তা অর্জনে সক্ষম হয়। অন্যরা তাকে এরূপে জানতে পারে যে ‘এই সমৃদ্ধ পুরুষ সমৃদ্ধিতার কথা বলে, এই ধনবান পুরুষ ধন-সম্পদ-বিষয়ক আলাপ করে এবং এই ভোগবান পুরুষ ভোগ-সংক্রান্ত বিষয়ে আলাপ করে। তার কারণ কী? এই ব্যক্তি অধিকন্তু ধনবৃদ্ধির উপলক্ষ সৃষ্টি হলে এবং ধন-ধান্য, স্বর্ণ-রৌপ্য লাভের সুযোগ আসলেও সে তা অর্জনে সক্ষম হয়।

এরূপেই আবুসোগণ, জ্ঞান ও ভাবনা বিষয়ে আলাপের সময় ভিক্ষু এরূপ বলে যে ‘আমি ধর্ম জ্ঞাত হয়েছি, আমি ধর্ম দর্শন করেছি; আমার কায় ভাবিত, শীল ভাবিত, চিত্ত ভাবিত ও প্রজ্ঞা ভাবিত।’ আবুসো ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে লোভ অভিভূত করে না এবং স্থিত হয় না; দ্বেষ, মোহ, ক্রোধও অভিভূত করে না এবং স্থিত হয় না; উপনাহ, ম্রক্ষ, পলাস, মাৎসর্য, পাপ-ঈর্ষা এবং পাপেচ্ছা বা পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিতও হয় না। তার এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে লোভ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে লোভ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে দ্বেষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে দ্বেষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মোহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মোহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ক্রোধ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ক্রোধ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে উপনাহ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে উপনাহ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে ম্রক্ষ উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে ম্রক্ষ অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পলাস উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পলাস অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে মাৎসর্য উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে মাৎসর্য অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-ঈর্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-ঈর্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।

পুনশ্চ, তার এরূপ এরূপ জ্ঞাত হওয়া উচিত যে এই আয়ুষ্মান তা প্রকৃষ্টরূপে জানেন; যা প্রকৃষ্টরূপে জ্ঞাত থাকলে পাপ-আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না। সেহেতু আয়ুষ্মানকে পাপ-আকাঙ্ক্ষা অভিভূত করে না এবং স্থিত হয় না।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [০]