লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

উপালি সূত্র

অনন্তর আয়ুষ্মান উপালি যেখানে ভগবান অবস্থান করছিলেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপার্শ্বে উপবেশন করলেন। অতঃপর একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান উপালি ভগবানকে এরূপ বললেন:

“ভন্তে, কী অর্থবশে, কী প্রত্যয়ে তথাগত শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করেছেন, প্রাতিমোক্ষ নির্দেশ করেছেন?”

“হে উপালি, দশটি কারণে তথাগত শিষ্যদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করেছেন, প্রাতিমোক্ষ নির্দেশ করেছেন। সেই দশটি কারণ কী কী?; যথা : সংঘের সুষ্ঠুতার জন্য, সংঘের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য, দুর্দমনীয় ও কটূভাষী ভিক্ষুদের নিগ্রহ বা নিয়ন্ত্রণের জন্য, সদাচারী ভিক্ষুদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য, ইহজীবনেই (অন্যদের) আসবসমূহ ক্ষয়ের জন্য, ভবিষ্যতে আগমনকারীদের আসবসমূহ দমনের জন্য, অপ্রসন্নদের প্রসন্নতা উৎপাদন তথা বর্ধনের জন্য, প্রসন্নদের প্রসন্নতা অত্যধিক পরিমাণে বর্ধনের জন্য, সদ্ধর্মের স্থিতির জন্য এবং ন্যায়নীতি তথা বিনয়ের প্রতি গারবতার জন্য। উপালি, এই দশবিধ অর্থবশে, প্রত্যয়ে তথাগত শিষ্যদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করেছেন, প্রাতিমোক্ষ নিদের্শ করেছেন।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]