লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

প্রাতিমোক্ষ সূত্র

“ভন্তে, প্রাতিমোক্ষ কিরূপে স্থগিত করা ধর্মসম্মত?”

“হে উপালি, দশবিধ কারণে প্রাতিমোক্ষ স্থগিত করা ধর্মসম্মত। সেই দশবিধ কারণ কী কী? যথা : পারাজিকা দোষে দোষী সেই পরিষদে উপবিষ্ট হলে, পরিষদে পারাজিকা সম্বন্ধে আলোচনা চলতে থাকলে, অনুপসম্পন্ন সেই পরিষদে উপবিষ্ট থাকলে, অনুপসম্পন্নের কথা পরিষদে চলতে থাকলে, শিক্ষাপদ প্রত্যাখ্যানকারী ভিক্ষু পরিষদে উপবিষ্ট থাকলে, পরিষদে শিক্ষা প্রত্যাখ্যানের আলোচনা চলতে থাকলে, পণ্ডক বা নপুংসক পরিষদে উপস্থিত থাকলে, পরিষদে পণ্ডক বা নপুংসক-সংক্রান্ত আলোচনা চলতে থাকলে, ভিক্ষুণীদূষক পরিষদে উপস্থিত থাকলে এবং পরিষদে ভিক্ষুণী-সংক্রান্ত কথা চলতে থাকলে। উপালি এই দশটি হচ্ছে প্রাতিমোক্ষ স্থগিত করার ধর্মসম্মত কারণ।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]