লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

সংঘভেদ সূত্র

“ভন্তে, সংঘের ভিন্নতাকেই সংঘভেদ বলে। ভন্তে, কী কারণে সংঘমধ্যে ভিন্নতা সৃষ্টি হয়?”

“হে উপালি, যখন ভিক্ষুরা অধর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করে; ধর্মকে অধর্ম বলে ব্যাখ্যা করে; অবিনয়কে বিনয় বলে ব্যাখ্যা করে; বিনয়কে অবিনয় বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অননুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অনুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অনুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অননুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এবং তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এই দশটি বিষয়ের মাধ্যমে তারা সংঘভেদ করে ও সংঘের মধ্যে পৃথকভাবে বিনয়কার্যাদি করে এবং পৃথক প্রাতিমোক্ষ-উদ্দেশ (আবৃত্তি) করে। উপালি, এরূপেই সংঘমধ্যে ভিন্নতা সৃষ্টি হয়।” সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]