লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সংঘের সমন্বয় সূত্র

“ভন্তে, সাংঘিক একতাকেই সংঘের সমন্বয় বলা হয়। ভন্তে, কিরূপে সংঘের সমন্বয় হয়?”

“হে উপালি, এক্ষেত্রে ভিক্ষুরা অধর্মকে অধর্ম বলে ব্যাখ্যা করে; ধর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করে; অবিনয়কে অবিনয় বলে ব্যাখ্যা করে; বিনয়কে বিনয় বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অননুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অননুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অনুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অনুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এবং তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এই দশটি বিষয়ের মাধ্যমে তারা সংঘভেদ করে না ও সংঘের মধ্যে পৃথকভাবে বিনয়কার্যাদি করে না এবং পৃথক প্রাতিমোক্ষ-উদ্দেশ (আবৃত্তি) করে না। উপালি, এরূপে সংঘের সমন্বয় হয়।” অষ্টম সূত্র।

ব্যাখ্যা [০]