অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিবাদ সূত্র
অনন্তর আয়ুষ্মান উপালি ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপার্শ্বে উপবেশন করলেন। অতঃপর একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান উপালি ভগবানকে এরূপ বললেন :
“ভন্তে, কোন হেতুতে, কোন প্রত্যয়ে সংঘ মধ্যে বিভেদ, কলহ, বিগ্রহ ও বিবাদ সৃষ্টি হয় এবং ভিক্ষুগণ শান্তিতে অবস্থান করতে পারেন না?”
“হে উপালি, এক্ষেত্রে ভিক্ষুরা অধর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করে; ধর্মকে অধর্ম বলে ব্যাখ্যা করে; অবিনয়কে বিনয় বলে ব্যাখ্যা করে; বিনয়কে অবিনয় বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অননুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অনুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অনুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অননুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এবং তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে। উপালি, এ সকল হেতুতে এবং এ সকল প্রত্যয়েই সংঘের মধ্যে বিভেদ, কলহ, বিগ্রহ ও বিবাদ সৃষ্টি হয় এবং ভিক্ষুগণ শান্তিতে অবস্থান করতে পারেন না।” প্রথম সূত্র।
অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিবাদ সূত্র
ব্যাখ্যা [০]