লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

প্রথম বিবাদ মূল সূত্র

“ভন্তে, বিবাদের মূল কারণ কত প্রকার?”

“হে উপালি, বিবাদের মূল কারণ হচ্ছে দশ প্রকার। সেই দশ প্রকার মূল কারণগুলো কী কী? যথা : এক্ষেত্রে ভিক্ষুরা অধর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করে; ধর্মকে অধর্ম বলে ব্যাখ্যা করে; অবিনয়কে বিনয় বলে ব্যাখ্যা করে; বিনয়কে অবিনয় বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অননুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অনুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অনুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অননুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এবং তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে। উপালি, এই দশটি কারণই বিবাদ সৃষ্টির মূল।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]