একসময় ভগবান শাক্যরাজ্যের কপিলবাস্তুর নিকটস্থ নিগ্রোধারামে অবস্থান করছিলেন। অনন্তর বহু শাক্য উপাসক উপোসথ দিবসে তথাগতের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একপাশে উপবেশনের পর সেই শাক্য উপাসকদের তথাগত এরূপ বললেন :
“হে শাক্যগণ, আপনারা কি অষ্টাঙ্গ-সমন্বিত উপোসথ শীল পালন করছেন?” “ভন্তে, আমরা মাঝেমধ্যে উপোসথ শীল পালন করি, আবার মাঝেমধ্যে করি না।”
“হে শাক্যগণ, তা সত্যিই আপনাদের অলাভ, দুর্লব্ধ যে এমন শোক-সংকুল ও মরণভয়ে তাড়িত হয়ে জীবন ধারণ করেও মাত্র মাঝেমধ্যে অষ্টাঙ্গ উপোসথ শীল পালন করছেন আর মাঝেমধ্যে পালন করছেন না। শাক্যগণ, আপনারা এটা কিরূপ মনে করেন, যেমন, যদি কোনো ব্যক্তি মন্দ দিবসের সাক্ষাৎ না পেয়ে তার কর্মস্থলে পারিশ্রমিকরূপে অর্ধ কার্ষাপণ মাত্র পায় তবে অন্যেরা কি বলে যে ‘এই ব্যক্তি দক্ষ ও উদ্যমী (উত্থানশীল)?”
“হ্যাঁ ভন্তে।”
“পুনশ্চ, শাক্যগণ, আপনারা এটা কিরূপ মনে করেন, যেমন, যদি কোনো ব্যক্তি মন্দ দিবসের সাক্ষাৎ না পেয়ে তার কর্মস্থলে পারিশ্রমিকরূপে এক কার্ষাপণ মাত্র পায় তবে অন্যেরা কি বলে যে ‘এই ব্যক্তি দক্ষ ও উদ্যমী?”
“হ্যাঁ ভন্তে।”
“পুনশ্চ, শাক্যগণ, আপনারা এটা কিরূপ মনে করেন, যেমন, যদি কোনো ব্যক্তি মন্দ দিবসের সাক্ষাৎ না পেয়ে তার কর্মস্থলে পারিশ্রমিকরূপে দুই কার্ষাপণ মাত্র পায় তবে অন্যেরা কি তবুও বলে যে ‘এই ব্যক্তি দক্ষ ও উদ্যমী?”
“হ্যাঁ ভন্তে।”
“পুনশ্চ, শাক্যগণ, আপনারা এটা কিরূপ মনে করেন, যেমন, যদি কোনো ব্যক্তি মন্দ দিবসের সাক্ষাৎ না পেয়ে তার কর্মস্থলে পারিশ্রমিকরূপে তিন, এভাবে চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ কার্ষাপণ পর্যন্ত পায় তবে অন্যেরা কি বলে যে ‘এই ব্যক্তি দক্ষ ও উদ্যমী?”
“হ্যাঁ ভন্তে।”
পুনশ্চ, শাক্যগণ, আপনারা তা কী মনে করেন, যদি সেই ব্যক্তি দৈনিক শত বা হাজার কার্ষাপণ পারিশ্রমিক পেয়ে তা সঞ্চয় করে এবং সে যদি শতায়ু হয় তবে সে এভাবে (শত বছরের মধ্যে) বিশাল ধন-সম্পদের অধিকারী হতে পারবে?
“হ্যাঁ ভন্তে।”
“পুনশ্চ, শাক্যগণ, আপনারা তা কী মনে করেন যে সেই ব্যক্তি ভোগ সম্পত্তিহেতু, সেই ভোগ্য-সম্পত্তির কারণে এবং তা অর্জনের দরুন এক দিবা-রাত্র অথবা অর্ধ দিবারাত্রি পর্যন্ত একান্ত সুখী হয়ে অবস্থান পারবে?”
“না ভন্তে, আমরা তা মনে করি না।”
“তার কারণ কী?”
“কেননা ভন্তে, কাম্য বিষয় হচ্ছে অনিত্য, তুচ্ছ, মিথ্যে এবং মরিচিকাবৎ অসত্য।”
“শাক্যগণ, আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দশ বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হতে পারে।
শাক্যগণ, দশ বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য নয় বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, নয় বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য আট বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, আট বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য সাত বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, সাত বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য ছয় বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, ছয় বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য পাঁচ বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, পাঁচ বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য চার বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, চার বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য তিন বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, তিন বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দুই বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, দুই বছরের কথা রাখুন আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য এক বছর অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, এক বছরের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দশ মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, দশ মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য নয় মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, নয় মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য আট মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, আট মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য সাত মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, সাত মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য ছয় মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, ছয় মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য পাঁচ মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, পাঁচ মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য চার মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, চার মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য তিন মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, তিন মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দুই মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, দুই মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য এক মাস অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, এক মাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য এমনকি অর্ধমাস পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, অর্ধমাসের কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দশ দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, দশ দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য নয় দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, নয় দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য আট দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, আট দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য সাত দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, সাত দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য ছয় দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, ছয় দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য পাঁচ দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, পাঁচ দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য চার দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, চার দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য তিন দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, তিন দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য দুই দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
শাক্যগণ, দুই দিবারাত্রির কথা রাখুন এই ধর্ম আমার এই ধর্মবিনয়ে আগত আমার শিষ্য এমনকি এক দিবারাত্রি পর্যন্ত অপ্রমত্ত হয়ে দৃঢ় উৎসাহে অবস্থানপূর্বক এবং আমার দ্বারা প্রদর্শিত পথে অগ্রসর হয়ে শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ বছর পর্যন্ত একান্ত সুখ উপভোগ করে অবস্থান করতে সক্ষম হয়। সে যথার্থরূপে সকৃদাগামী নয়তো অনাগামী অথবা অর্হৎ, নচেৎ স্রোতাপন্ন হয়।
সেহেতু, তা সত্যিই আপনাদের অলাভ, দুর্লব্ধ যে এমন শোক-সঙ্কুল ও মরণভয়ে তাড়িত হয়ে জীবন ধারণ করেও মাত্র মাঝেমধ্যে অষ্টাঙ্গ উপোসথ শীল পালন করছেন আর মাঝেমধ্যে পালন করছেন না।”
“ভন্তে, আজ হতে আমরা সবাই উপোসথ দিবসে অষ্টাঙ্গ উপোসথ পালন করব।” ষষ্ঠ সূত্র।
ব্যাখ্যা [০]