অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2010)
Русский
- SV theravada.ru (2015)
Polski
- Piotr Jagodziński (2021)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রব্রজিতের সর্বদা চিন্তনীয় সূত্র
“হে ভিক্ষুগণ, দশটি গুণধর্ম প্রব্রজিতগণের পুনঃপুন প্রত্যবেক্ষণ বা চিন্তা করা কর্তব্য। সেই দশ প্রকার কী কী? যথা :
‘আমি সংসারহীন, অনাগারিক প্রব্রজিতকুলে আগমন করেছি’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমার জীবিকা এখন পরনির্ভরশীল’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘এখন আমাকে অবশ্যই শিষ্ট বা ভদ্রব্যবহার করতে হবে’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমি কি নিজ শীলস্খলনের জন্য আত্মনিন্দা করছি না?’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমার সব্রহ্মচারীরা আমার শীল পর্যবেক্ষণ করে আমাকে শীলচ্যুত বলে অপবাদ দিচ্ছে না তো?’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমার সমস্ত প্রিয় ও মনঃপুত বিষয়ই পরিবর্তনস্বভাবী ও বিনাশশীল।’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘নিজ কর্মের জন্য আমি নিজেই দায়ী, আমার কর্মের উত্তরাধিকারী আমি নিজেই, কর্মই আমার সুহৃদ, কর্মই আমার পুনর্জন্মের হেতু এবং কর্মই আমার একমাত্র প্রতিশরণ। আমি ভালো-মন্দ যে কর্ম করি না কেন সেই কর্মের ফল ভোগ করব।’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘কিরূপে আমার দিবারাত্রি অতিবাহিত হচ্ছে?’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমি কি নির্জন গৃহে অভিরমিত হচ্ছি?’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
‘আমার নিকট কি মনুষ্যোত্তর গুণধর্ম ও আর্যজ্ঞানদর্শন অধিগত হয়েছে. যে বিষয়ে সব্রহ্মচারীরা জিজ্ঞাসা করলে আমার অন্তিমকালে কি আমি অধোমুখ হয়ে রইব?’ ইহা প্রব্রজিতের সর্বদা প্রত্যবেক্ষণ করা কর্তব্য।
ভিক্ষুগণ, এই দশ প্রকার গুণধর্ম প্রব্রজিতগণের পুনঃপুন প্রত্যবেক্ষণ বা চিন্তা করা কর্তব্য।” অষ্টম সূত্র।
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2010)
Русский
- SV theravada.ru (2015)
Polski
- Piotr Jagodziński (2021)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রব্রজিতের সর্বদা চিন্তনীয় সূত্র
ব্যাখ্যা [০]