লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দ্বিতীয় সুখ সূত্র

একসময় আয়ুষ্মান সারিপুত্র মগধরাজ্যের নালকগ্রামে অবস্থান করছিলেন। অনন্তর সামন্ডকানি পরিব্রাজক আয়ুষ্মান সারিপুত্রের নিকট উপস্থিত হলেন। তথায় উপস্থিত হয়ে আয়ুষ্মান সারিপুত্রের সাথে সম্বোধনসূচক আলাপ ও প্রীত্যালাপের পর একপাশে বসলেন। একপাশে বসে সামন্ডকানি পরিব্রাজক আয়ুষ্মান সারিপুত্রকে এরূপ বললেন :

“হে আবুসো সারিপুত্র, এই ধর্মবিনয়ে সুখ কী? দুঃখই বা কী?”

“হে আবুসো সামন্ডকানি, এই ধর্মবিনয়ে অনভিরতিই দুঃখ পক্ষান্তরে অভিরতিই সুখ। আবুসো সামন্ডকানি, এই ধর্মবিনয়ে অনভিরতিহেতু এই দুঃখসমূহই প্রত্যাশিত; যথা : এই ধর্মবিনয়ে অনভিরতিহেতু গমনে বা দাঁড়ানে, অথবা উপবেশনে বা শয়নে যেকোনো অবস্থায়ই সে সুখ-আনন্দ লাভ করতে পারে না। অরণ্য, বৃক্ষমূল কিংবা শূন্যাগার অথবা খোলা আকাশের নিচে, এমনকি ভিক্ষুদের সাহচর্যেও সে সুখ-আনন্দ লাভ করতে অক্ষম হয়। আবুসো সামন্ডকানি, এসকল হচ্ছে এই ধর্মবিনয়ে অনভিরতিহেতু প্রত্যাশিত দুঃখ।

অধিকন্তু, আবুসো সামন্ডকানি, এই ধর্মবিনয়ে অভিরতিহেতু এই সুখসমূহই প্রত্যাশিত; যথা : এই ধর্মবিনয়ে অভিরতিহেতু গমনে বা দাঁড়ানে, অথবা উপবেশনে বা শয়নে যেকোনো অবস্থায়ই সে সুখ-আনন্দ লাভ করতে পারে। অরণ্য, বৃক্ষমূল কিংবা শূন্যাগার অথবা খোলা আকাশের নিচে, এমনকি ভিক্ষুদের সাহচর্যেও সে সুখ-আনন্দ লাভ করতে সক্ষম হয়। আবুসো সামন্ডকানি, এসকল হচ্ছে এই ধর্মবিনয়ে অভিরতিহেতু প্রত্যাশিত সুখ।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [০]