“হে ভিক্ষুগণ, তিনটি বিষয় যদি জগতে বিদ্যমান না থাকতো তবে তথাগত, অর্হৎ, সম্যকসম্বুদ্ধ জগতে আবির্ভাব হতেন না এবং তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ও জগৎ মাঝে প্রচার পেতো না। সেই তিন কী কী? যথা : জন্ম, জরা ও মরণ। ভিক্ষুগণ, এই তিনটি বিষয় যদি জগতে বিদ্যমান না থাকতো তবে তথাগত, অর্হৎ, সম্যকসম্বুদ্ধ জগতে আবির্ভাব হতেন না এবং তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ও জগৎ মাঝে প্রচার পেতো না। যেহেতু ভিক্ষুগণ, এই তিনটি বিষয় জগতে বিদ্যমান সেহেতু তথাগত, অর্হৎ, সম্যকসম্বুদ্ধ জগতে আবির্ভাব হন এবং তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ও জগৎ মাঝে প্রচার পায়।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে জন্ম-জরা ও মরণকে ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : রাগ, দ্বেষ ও মোহ। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে জন্ম-জরা ও মরণকে ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে রাগ, দ্বেষ ও মোহকে ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শ। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে রাগ, দ্বেষ ও মোহকে ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শকে ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্ব। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শকে ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বকে ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বকে ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ না করে অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা ত্যাগ করা অসম্ভব। সেই তিন কী কী? যথা : নির্লজ্জতা, নির্ভয়তা ও প্রমাদ। এই তিনটি বিষয় পরিত্যাগ না করে অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, কোনো কেউ পাপে নির্লজ্জী, ভয়হীন এবং প্রমত্ত হয়। সেরূপ প্রমত্ত হয়ে সে অবজ্ঞা, একগুঁয়েমিভাব ও পাপমিত্রতা ত্যাগ করতে সক্ষম হয় না। সেরূপ পাপমিত্র হয়ে সে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করতে পারে না। অলসতাহেতু সে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করতে অক্ষম হয়। দুঃশীল বিধায় সে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণের অনীহা এবং পরনিন্দা পরিত্যাগ করতে সক্ষম হয় না। পরনিন্দুকহেতু সে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্তভাব ত্যাগ করতে অক্ষম হয়। বিক্ষিপ্তচিত্তহেতু সে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বভাব ত্যাগ করতে সক্ষম হয় না। সেরূপ লীনত্ব চিত্ত হয়ে সে সৎকায়দৃষ্টি বা আত্মবাদ, বিচিকিৎসা ও শীলব্রত-পরামর্শ ত্যাগ করতে অক্ষম হয়। সে বিচিকিৎসা বা ধর্মে সন্দেহপরায়ণ হয়ে রাগ, দ্বেষ ও মোহ পরিত্যাগে অসমর্থ হয়; এবং সে রাগ, দ্বেষ ও মোহ ত্যাগ না করে জন্ম, জরা ও মরণ পরিত্যাগ করতে সক্ষম হয় না।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে জন্ম-জরা ও মরণকে ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : রাগ, দ্বেষ ও মোহ। এই তিনটি বিষয় পরিত্যাগ করে জন্ম-জরা ও মরণকে ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে রাগ, দ্বেষ ও মোহকে ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শ। এই তিনটি বিষয় পরিত্যাগ করে রাগ, দ্বেষ ও মোহকে ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শকে ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্ব। এই তিনটি বিষয় পরিত্যাগ করে সৎকায়দৃষ্টি বা আত্ম ধারণা, ধর্মে সন্দেহ (বিচিকিৎসা) এবং শীলব্রত-পরামর্শকে ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বকে ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা। এই তিনটি বিষয় পরিত্যাগ করে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বকে ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন। এই তিনটি বিষয় পরিত্যাগ করে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্ত অবস্থা ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা। এই তিনটি বিষয় পরিত্যাগ করে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণে অনীহা এবং পরনিন্দা করার মন ত্যাগ করা অসম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা। এই তিনটি বিষয় পরিত্যাগ করে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা। এই তিনটি বিষয় পরিত্যাগ করে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, তিনটি বিষয় আছে যা পরিত্যাগ করে অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা ত্যাগ করা সম্ভব। সেই তিন কী কী? যথা : নির্লজ্জতা, নির্ভয়তা ও প্রমাদ। এই তিনটি বিষয় পরিত্যাগ করে অবজ্ঞা, একগুঁয়েমি ও পাপমিত্রতা ত্যাগ করা সম্ভব।
ভিক্ষুগণ, কোনো কেউ পাপে সলজ্জী, সভয়ী এবং অপ্রমত্ত হয়। সেরূপ প্রমত্ত হয়ে সে অবজ্ঞা, একগুঁয়েমিভাব ও পাপমিত্রতা ত্যাগ করতে সক্ষম হয়। সেরূপ পাপ কল্যাণমিত্রত্ব হয়ে সে অশ্রদ্ধা, কৃপণতা এবং অলসতা ত্যাগ করতে পারে। অলসতা পরিত্যাগহেতু সে ঔদ্ধত্য, অসংযম ও দুঃশীলতা ত্যাগ করতে সক্ষম হয়। সুশীল বিধায় সে আর্যদের অদর্শনেচ্ছা, আর্যধর্ম শ্রবণের অনীহা এবং পরনিন্দা পরিত্যাগ করতে সমর্থ হয়। পরনিন্দুক নয় বিধায় সে বিস্মরণশীলতা, অসম্প্রজ্ঞান ও চিত্তের বিক্ষিপ্তভাব ত্যাগ করতে সক্ষম হয়। একাগ্রচিত্তহেতু সে জ্ঞানত মনোযোগ না দেয়া, খারাপ পথে চলা এবং চিত্তের লীনত্বভাব ত্যাগ করতে সক্ষম হয়। সেরূপ লীনত্ব চিত্ত পরিত্যক্ত করে সে সৎকায়দৃষ্টি বা আত্মবাদ, বিচিকিৎসা ও শীলব্রত-পরামর্শ ত্যাগ করতে সমর্থ হয়। সে বিচিকিৎসাহীন বা ধর্মে সন্দেহমুক্ত হয়ে রাগ, দ্বেষ ও মোহ পরিত্যাগে সমর্থ হয়; এবং সে রাগ, দ্বেষ ও মোহ ত্যাগ করে জন্ম, জরা ও মরণ পরিত্যাগ করতে সক্ষম হয়।” ষষ্ঠ সূত্র।
ব্যাখ্যা [০]