লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

শত্রুতার কারণ সূত্র

“হে ভিক্ষুগণ, দশ প্রকার শত্রুতার কারণ রয়েছে। সেই দশ প্রকার কী কী? যথা :

‘সে আমার ক্ষতি সাধন করেছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার ক্ষতি সাধন করছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার ক্ষতি সাধন করবে’ এরূপ ভেবেও কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করেছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করবে’ এরূপ ভেবেও কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করেছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করছে’ এরূপ ভেবে কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করবে’ এরূপ ভেবেও কোনো কোনো জন অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব পোষণ করে; এবং রাগের অযোগ্য পাত্রে সে বিদ্বেষভাব পোষণ করে। ভিক্ষুগণ, এই দশ প্রকার শত্রুতার কারণ রয়েছে।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]