লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

শত্রুতার জয় সূত্র

“হে ভিক্ষুগণ, দশ প্রকার চিন্তা হচ্ছে শত্রুতা উপশমকর। সেই দশ প্রকার কী কী? যথা :

‘সে আমার ক্ষতি সাধন করেছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার ক্ষতি সাধন করছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার ক্ষতি সাধন করবে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করেছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার প্রিয় ও মনঃপুত ব্যক্তির ক্ষতি সাধন করবে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করেছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করছে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়। ‘সে আমার অপ্রিয় ও অমনঃপুত ব্যক্তিকে সহায়তা করবে কিন্তু তাতে কী আসে যায়?’ এরূপ ভেবে কোনো কোনো জনের অপরের প্রতি শত্রুতা বা বিদ্বেষভাব উপশম হয়; এবং রাগের অযোগ্য পাত্রে সে বিদ্বেষভাব পোষণ করে না। ভিক্ষুগণ, এই দশ প্রকার চিন্তা হচ্ছে শত্রুতা উপশমকর।” দশম সূত্র।

আকাঙ্ক্ষা বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

আকাঙ্ক্ষা, কণ্টক, ইষ্ট, বৃদ্ধি, মিগসালা,
ধর্মত্রয়, কাক, নির্গ্রন্থ ও দ্বে শত্রুতা সূত্র মালা;
উক্ত দশ সূত্র যোগে আঘাত বর্গ গঠিত,
অষ্ট বর্গের তৃতীয় বিভাগরূপে জান পণ্ডিত॥

ব্যাখ্যা [০]