অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আনন্দ সূত্র
অনন্তর আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একান্তে উপবেশনের পর আয়ুষ্মান আনন্দকে ভগবান এরূপ বললেন :
“হে আনন্দ, সত্যিই একজন শ্রদ্ধাহীন ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা অসম্ভব। একজন দুঃশীল, অল্পশ্রুত, কটুভাষী, পাপমিত্র, অলস, অমনোযোগী; যথালাভে অসন্তুষ্ট, পাপেচ্ছু ও মিথ্যাদৃষ্টিসম্পন্ন ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা অসম্ভব। আনন্দ, এই দশ প্রকার খারাপ চারিত্রিক গুণে সমৃদ্ধ কোনো ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা অসম্ভব।
কিন্তু, আনন্দ, সত্যিই একজন শ্রদ্ধাবান ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা সম্ভব। একজন সুশীল, বহুশ্রুত, মিষ্টভাষী, কল্যাণমিত্র, উদ্যমী, মনোযোগী; যথালাভে সন্তুষ্ট, অল্পেচ্ছু ও সম্যক দৃষ্টিসম্পন্ন ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা সম্ভব। সত্যিই আনন্দ, এই দশ প্রকার সৎগুণে গুণান্বিত কোনো ভিক্ষু এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত হবে, তা সম্ভব।” দ্বিতীয় সূত্র।
অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আনন্দ সূত্র
ব্যাখ্যা [০]