তখন জনৈক কালগত ভিক্ষুকে উপলক্ষ করে ভগবান ভিক্ষুদের ‘হে ভিক্ষুগণ’ বলে আহ্বান করলেন। ‘হ্যাঁ ভন্তে’ বলে ভিক্ষুরা প্রত্যুত্তর দিলে ভগবান এরূপ বলতে লাগলেন :
“হে ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু কলহপরায়ণ হয়, কলহ উপশমের প্রশংসা করে না। এই যে ভিক্ষু কলহপরায়ণ এবং কলহ উপশমের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি শিক্ষাকামী হয় না এবং শিক্ষা আচরণের প্রশংসা করে না। এই যে ভিক্ষু শিক্ষাকামী নয় এবং শিক্ষা আচরণের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি পাপেচ্ছু হয় এবং পাপেচ্ছা পরিত্যাগের প্রশংসা করে না। এই যে ভিক্ষু পাপেচ্ছু এবং পাপেচ্ছা পরিত্যাগের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি ক্রোধী হয় এবং ক্রোধ পরিত্যাগের প্রশংসা করে না। এই যে ভিক্ষু ক্রোধী এবং ক্রোধ পরিত্যাগের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি পরগুণধ্বংসী (ম্রক্ষী) হয় এবং পরগুণধ্বংস বা ম্রক্ষ পরিত্যাগের প্রশংসা করে না। এই যে ভিক্ষু পরগুণধ্বংসী এবং পরগুণধ্বংস পরিত্যাগের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি শঠ হয় এবং শঠতা পরিত্যাগের প্রশংসা করে না। এই যে ভিক্ষু শঠ এবং শঠতা পরিত্যাগের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি মায়াবী হয় এবং মায়া পরিত্যাগের প্রশংসা করে না। এই যে ভিক্ষু মায়াবী হয় এবং মায়া পরিত্যাগের প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হয় না এবং ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হওয়ার প্রশংসা করে না। এই যে ভিক্ষু ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হয় না এবং ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হওয়ার প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি নির্জন স্থানে অবস্থান করে না এবং নির্জন স্থানে অবস্থান করার প্রশংসা করে না। এই যে ভিক্ষু নির্জন স্থানে অবস্থান করে না এবং নির্জন স্থানে অবস্থান করার প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি সব্রহ্মচারীদের স্বাগত সম্ভাষণ করে না এবং সম্ভাষণ করার প্রশংসা করে না। এই যে ভিক্ষু সব্রহ্মচারীদের স্বাগত সম্ভাষণ করে না এবং সম্ভাষণ করার প্রশংসা করে না, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয় না।
ভিক্ষুগণ, যদি এমনতরো ভিক্ষুর মনে ইচ্ছা জাগে যে ‘অহো, সব্রহ্মচারীরা আমায় সৎকার করুক, সম্মান করুক, মান্য করুক এবং সেবা-পূজা করুক।’ তবে তার সব্রহ্মচারীরা তাকে সৎকার করে না, সম্মান করে না, মান্য করে না এবং সেবা-পূজাও করে না। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বিজ্ঞ সব্রহ্মচারীরা তার মধ্যে সেই পাপ-অকুশল বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান দেখতে পায়।
যেমন, ভিক্ষুগণ, কোনো নিকৃষ্টতর অশ্বের যদি এমন সাধ জাগে, ‘অহো, এই মানুষেরা যদি আমায় উৎকৃষ্ট অশ্বের স্থলে স্থান দিত, উৎকৃষ্ট খাদ্য খাওয়াতো এবং উৎকৃষ্ট অশ্বের ন্যায় আমাকে পরিচর্যা করতো!’ কিন্তু, তবুও মানুষেরা সেই নিকৃষ্টতর অশ্বকে উৎকৃষ্ট অশ্বরূপে স্থান দেয় না, উৎকৃষ্ট খাদ্য খাওয়ায় না এবং উৎকৃষ্ট অশ্বের ন্যায় পরিচর্যাও করে না। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, অভিজ্ঞ মানুষেরা সেই নিকৃষ্ট অশ্বটির মধ্যে শঠতা, ফাকি দেয়ার প্রবণতা, ছলনা এবং বক্রতা বিদ্যমান দেখতে পায়। ঠিক এরূপেই ভিক্ষুগণ, যদি তেমন ভিক্ষুর মনে ইচ্ছা জাগে যে ‘অহো, সব্রহ্মচারীরা আমায় সৎকার করুক, সম্মান করুক, মান্য করুক এবং সেবা-পূজা করুক।’ তবে তার সব্রহ্মচারীরা তাকে সৎকার করে না, সম্মান করে না, মান্য করে না এবং সেবা-পূজাও করে না। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বিজ্ঞ সব্রহ্মচারীরা তার মধ্যে সেই পাপ-অকুশল বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান দেখতে পায়।
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু কলহপরায়ণ হয় না, কলহ উপশমের প্রশংসা করে। এই যে ভিক্ষু কলহপরায়ণ নয় এবং কলহ উপশমের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি শিক্ষাকামী হয় এবং শিক্ষা আচরণের প্রশংসা করে। এই যে ভিক্ষু শিক্ষাকামী এবং শিক্ষা আচরণের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি পাপেচ্ছু হয় না এবং পাপেচ্ছা পরিত্যাগের প্রশংসা করে। এই যে ভিক্ষু পাপেচ্ছু নয় এবং পাপেচ্ছা পরিত্যাগের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি অক্রোধী হয় এবং ক্রোধ পরিত্যাগের প্রশংসা করে। এই যে ভিক্ষু অক্রোধী এবং ক্রোধ পরিত্যাগের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি পরগুণধ্বংসী (ম্রক্ষী) হয় না এবং পরগুণধ্বংস বা ম্রক্ষ পরিত্যাগের প্রশংসা করে। এই যে ভিক্ষু পরগুণধ্বংসী নয় এবং পরগুণধ্বংস পরিত্যাগের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি অশঠ হয় এবং শঠতা পরিত্যাগের প্রশংসা করে। এই যে ভিক্ষু অশঠ এবং শঠতা পরিত্যাগের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি অমায়াবী হয় এবং মায়া পরিত্যাগের প্রশংসা করে। এই যে ভিক্ষু অমায়াবী হয় এবং মায়া পরিত্যাগের প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হয় এবং ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হওয়ার প্রশংসা করে। এই যে ভিক্ষু ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হয় এবং ধর্মসমূহে পর্যবেক্ষণশীল হওয়ার প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি নির্জন স্থানে অবস্থান করে এবং নির্জন স্থানে অবস্থান করার প্রশংসা করে। এই যে ভিক্ষু নির্জন স্থানে অবস্থান করে এবং নির্জন স্থানে অবস্থান করার প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুটি সব্রহ্মচারীদের স্বাগত সম্ভাষণ করে এবং সম্ভাষণ করার প্রশংসা করে। এই যে ভিক্ষু সব্রহ্মচারীদের স্বাগত সম্ভাষণ করে এবং সম্ভাষণ করার প্রশংসা করে, তার এরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুত্ব সৃষ্টি, সম্মান করা, অপরের দৃষ্টি আকর্ষণ, পারস্পারিক মিল এবং একতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়।
ভিক্ষুগণ, এমনতরো ভিক্ষুর মনে কখনও এরূপ ইচ্ছা জাগে না যে ‘অহো, সব্রহ্মচারীরা আমায় সৎকার করুক, সম্মান করুক, মান্য করুক এবং সেবা-পূজা করুক।’ তবে তার সব্রহ্মচারীরা তাকে সৎকার করে, সম্মান করে, মান্য করে এবং সেবা-পূজাও করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বিজ্ঞ সব্রহ্মচারীরা তার মধ্যে সেই পাপ-অকুশল বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান দেখতে পায় না।
যেমন, ভিক্ষুগণ, কোনো উৎকৃষ্টতর অশ্বের কদাপি এমন সাধ জাগে না, ‘অহো, এই মানুষেরা যদি আমায় উৎকৃষ্ট অশ্বের স্থলে স্থান দিত, উৎকৃষ্ট খাদ্য খাওয়াতো এবং উৎকৃষ্ট অশ্বের ন্যায় আমাকে পরিচর্যা করতো!’ কিন্তু, তবুও মানুষেরা সেই উৎকৃষ্টতর অশ্বকে উৎকৃষ্ট অশ্বরূপে স্থান দেয়, উৎকৃষ্ট খাদ্য খাওয়ায় এবং উৎকৃষ্ট অশ্বের ন্যায় পরিচর্যাও করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, অভিজ্ঞ মানুষেরা সেই উৎকৃষ্ট অশ্বটির মধ্যে শঠতা, ফাকি দেয়ার প্রবণতা, ছলনা এবং বক্রতা বিদ্যমান দেখতে পায় না। ঠিক এরূপেই ভিক্ষুগণ, তেমন ভিক্ষুর মনে কদাচিৎ এরূপ ইচ্ছা জাগে না যে ‘অহো, সব্রহ্মচারীরা আমায় সৎকার করুক, সম্মান করুক, মান্য করুক এবং সেবা-পূজা করুক!’ তবে তার সব্রহ্মচারীরা তাকে সৎকার করে, সম্মান করে, মান্য করে এবং সেবা-পূজাও করে। তার কারণ কী? কেননা ভিক্ষুগণ, বিজ্ঞ সব্রহ্মচারীরা তার মধ্যে সেই পাপ-অকুশল বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান দেখতে পায় না।” সপ্তম সূত্র।
ব্যাখ্যা [০]