অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
স্থবির সূত্র
“হে ভিক্ষুগণ, দশবিধ ধর্মে সুসমৃদ্ধ স্থবির ভিক্ষু যেই যেই দিকেতে অবস্থান করে; তথায় সুখেই অবস্থান করে। সেই দশ প্রকার ধর্মসমূহ কী কী? যথা :
এক্ষেত্রে স্থবির ভিক্ষু দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন ধরেই প্রব্রজিত হয়।
পুনশ্চ, সে শীলবান হয়, প্রাতিমোক্ষ সংবরণশীল পালন করে, আচারগোচরসম্পন্ন হয় ও অণুমাত্র পাপে ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ শিক্ষা করে।
পুনশ্চ, যে-সকল ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক, সব্যঞ্জক এবং যা পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করে সেরূপ ধর্মে, সে বহুশ্রুত, শ্রুতধর এবং শ্রুতসঞ্চয়ী হয়; সেরূপ ধর্মে বহুশ্রুত হয়ে তা বাক্যের দ্বারা বুঝতে পারে, মনে ধারণ করে এবং দৃষ্টিদ্বারা উত্তমরূপে সুপ্রতিবিদ্ধ হয়।
পুনশ্চ, সুবিভক্ত, সুবিন্যস্ত অনুব্যঞ্জনসহ সূত্রে নিশ্চিতকৃত ভিক্ষু-প্রাতিমোক্ষ ও ভিক্ষুণী-প্রাতিমোক্ষ এই উভয়বিধ প্রাতিমোক্ষ বিস্তৃতভাবে হৃদয়ঙ্গম করে।
পুনশ্চ, সে কলহের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে দক্ষ হয়।
পুনশ্চ, সে ধর্মকামী, মনোজ্ঞ বা প্রিয়ভাষী হয় এবং শ্রেষ্ঠ ধর্মবিনয়ে অতিশয় তৃপ্ত হয়।
পুনশ্চ, সে চীবর, পিণ্ডপাত, শয্যাসন, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যাদি যথালাভে সন্তুষ্ট থাকে।
পুনশ্চ, সে গমনে, প্রত্যাগমনে এবং সংযত হয়ে গৃহমধ্যে উপবেশনকালেও প্রসন্ন থাকে।
পুনশ্চ, এই জীবনেই সুখ অবস্থানরূপ অভিচৈতসিক চতুর্থ ধ্যান সে যথেচ্ছা লাভ করতে পারে, সহজে এবং অনায়াসে লাভ করতে সক্ষম হয়।
পুনশ্চ, সে ইহজীবনে আসবসমূহ ক্ষয়ে অনাসব এবং স্বয়ং অভিজ্ঞা দ্বারা চিত্তবিমুক্তি ও প্রজ্ঞাবিমুক্তি প্রত্যক্ষ করে তা লাভ করে অবস্থান করে।
ভিক্ষুগণ, এই দশ প্রকার গুণধর্মে সমলংকৃত স্থবির ভিক্ষু যেই যেই দিকেতে অবস্থান করে, তথায় সুখেই অবস্থান করে।” অষ্টম সূত্র।
অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
স্থবির সূত্র
ব্যাখ্যা [০]