লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

কোধপেয়্যালং

২.১৮০

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? ক্রোধ এবং ঈর্ষা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? ভাণ এবং ঈর্ষা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? ঈর্ষা এবং মাৎসর্য (কৃপণতা)। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? মায়া (প্রবঞ্চনা) এবং বিশ্বাসঘাতকতা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? লজ্জাহীনতা এবং ভয়হীনতা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

২.১৮১

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? অক্রোধ এবং অনীর্ষা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? ছলনাহীনতা (সততা) এবং বিদ্বেষহীনতা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? অনীর্ষা এবং অমাৎসর্য (অকৃপণতা)। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? অপ্রবঞ্চনা এবং অবিশ্বাস ঘাতকতা। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

ভিক্ষুগণ, ধর্ম এই দুই প্রকার। দুই কী কী? লজ্জা এবং ভয়। ভিক্ষুগণ, এইগুলিই ধর্ম।

২.১৮২

ভিক্ষুগণ, দুই বিষয়ে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে। দুই বিষয় কী কী? ক্রোধ এবং ঈর্ষায় সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে।

ভিক্ষুগণ, দুই বিষয়ে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে। দুই বিষয় কী কী? ছলনা এবং ঈর্ষায় সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে।

ভিক্ষুগণ, দুই বিষয়ে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে। দুই বিষয় কী কী? ঈর্ষা এবং মাৎসর্যে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে।

ভিক্ষুগণ, দুই বিষয়ে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে। দুই বিষয় কী কী? প্রবঞ্চনা এবং বিশ্বাসঘাতকতায় সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে।

ভিক্ষুগণ, দুই বিষয়ে সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে। দুই বিষয় কী কী? লজ্জাহীনতা এবং ভয়হীনতায় সমর্পিত ব্যক্তি দুঃখে বাস করে।

২.১৮৩

ভিক্ষুগণ, দুই ধর্মে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে। দুই বিষয় কী কী? অক্রোধ এবং অনীর্ষায় সমর্পিত ব্যক্তি সুখে বাস করে।

ভিক্ষুগণ, দুই ধর্মে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে। দুই বিষয় কী কী? ছলনাহীনতা এবং অনীর্ষায় সমর্পিত ব্যক্তি সুখে বাস করে।

ভিক্ষুগণ, দুই ধর্মে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে। দুই বিষয় কী কী? অনীর্ষা এবং অমাৎর্সযে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে।

ভিক্ষুগণ, দুই ধর্মে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে। দুই বিষয় কী কী? অপ্রবঞ্চনতা এবং অবিশ্বাসঘাতকতায় সমর্পিত ব্যক্তি সুখে বাস করে।

ভিক্ষুগণ, দুই ধর্মে সমর্পিত ব্যক্তি সুখে বাস করে। দুই বিষয় কী কী? লজ্জা এবং ভয় সমর্পিত ব্যক্তি সুখে বাস করে।

২.১৮৪

ভিক্ষুগণ, এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির (পতনের) পথে চালিত হয়। দুই বিষয় কী কী? ক্রোধ এবং ঈর্ষা। এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির পথে চালিত হয়।

ভিক্ষুগণ, এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির (পতনের) পথে চালিত হয়। দুই বিষয় কী কী? ছলনা এবং ঈর্ষা। এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির পথে চালিত হয়।

ভিক্ষুগণ, এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির (পতনের) পথে চালিত হয়। দুই বিষয় কী কী? ঈর্ষা এবং মাৎসর্য। এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির পথে চালিত হয়।

ভিক্ষুগণ, এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির (পতনের) পথে চালিত হয়। দুই বিষয় কী কী? প্রবঞ্চনতা এবং বিশ্বাস ঘাতকতা। এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির পথে চালিত হয়।

ভিক্ষুগণ, এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির (পতনের) পথে চালিত হয়। দুই বিষয় কী কী? লজ্জা এবং ভয়হীনতা। এই দুই বিষয়ে সমর্পিত শিক্ষার্থী ভিক্ষু পরিহানির পথে চালিত করে।

২.১৮৫

ভিক্ষুগণ, এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে। দুই ধর্ম কী কী? অক্রোধ এবং অনীর্ষা। এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে।

ভিক্ষুগণ, এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে। দুই ধর্ম কী কী? ছলনাহীনতা এবং অনীর্ষা। এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে।

ভিক্ষুগণ, এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে। দুই ধর্ম কী কী? অনীর্ষা এবং অমাৎসর্য। এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে।

ভিক্ষুগণ, এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে। দুই ধর্ম কী কী? অপ্রবঞ্চনা এবং অবিশ্বাসঘাতকতা। এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে।

ভিক্ষুগণ, এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে। দুই ধর্ম কী কী? লজ্জা এবং ভয়। এই দুই ধর্ম শিক্ষার্থী ভিক্ষুকে অপরিহানির পথে চালিত করে।

২.১৮৬

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে বিষয়ীভূত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়। দ্বিবিধ বিষয় কী কী? ক্রোধ এবং ঈর্ষা সমর্পিত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে বিষয়ীভূত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়। দ্বিবিধ বিষয় কী কী? ছলনা এবং ঈর্ষা সমর্পিত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে বিষয়ীভূত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়। দ্বিবিধ বিষয় কী কী? ঈর্ষা এবং মাৎসর্য সমর্পিত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে বিষয়ীভূত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়। দ্বিবিধ বিষয় কী কী? প্রবঞ্চনা এবং বিশ্বাসঘাতকতা সমর্পিত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে বিষয়ীভূত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়। দ্বিবিধ বিষয় কী কী? লজ্জাহীনতা এবং ভয়হীনতায় সমর্পিত ব্যক্তি তাহার শাস্তির উপযুক্ত কারণে সে নরকে নিক্ষিপ্ত হয়।

২.১৮৭

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়। দ্বিবিধ গুণ কী কী? অক্রোধ এবং অনীর্ষায় সমর্পিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়। দ্বিবিধ গুণ কী কী? ছলনাহীনতা এবং অনীর্ষায় সমর্পিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়। দ্বিবিধ গুণ কী কী? অনীর্ষা এবং অমাৎর্সযে সমর্পিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়। দ্বিবিধ গুণ কী কী? অপ্রবঞ্চনা এবং অবিশ্বাসঘাতকায় সমর্পিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়। দ্বিবিধ গুণ কী কী? লজ্জা এবং ভয় সমর্পিত ব্যক্তি তাহার সুকৃতির ফলস্বরূপ সুগতি প্রাপ্ত হয়।

২.১৮৮

4১. ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? ক্রোধ এবং বিদ্বেষ এই দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? ছলনা এবং ঈর্ষা এই দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? ঈর্ষা এবং মাৎসর্যে এই দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? প্রবঞ্চনা এবং বিশ্বাসঘাতকতায়। এই দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়।

ভিক্ষুগণ, দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? লজ্জাহীনতা এবং ভয়হীনতা। এই দ্বিবিধ বিষয়ে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর দুর্গতিতে, অপায়ে, বিনিপাতে, নরকে উৎপন্ন হয়।

২.১৮৯

ভিক্ষুগণ, দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? অক্রোধ এবং বিদ্বেষহীনতায়। এই দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে।

ভিক্ষুগণ, দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? ছলনাহীনতা এবং অনীর্ষায়। এই দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে।

ভিক্ষুগণ, দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? অনীর্ষা এবং অমাৎর্সযে। এই দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে।

ভিক্ষুগণ, দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? অপ্রবঞ্চনা এবং অনীর্ষায়। এই দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে।

ভিক্ষুগণ, দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। দ্বিবিধ কী কী? অপ্রবঞ্চনা এবং অবিশ্বাসঘাতকতায়। এই দ্বিবিধ ধর্মে সমর্পিত কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে।

ব্যাখ্যা [০]