লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

বিনয়পেয়্যালং

২.২৮০

“ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের নিমিত্ত শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে। কী কী? সংঘের উৎকর্ষতা এবং শ্রীবৃদ্ধির জন্য।

দুর্মূর্খ ভিক্ষুদের নিয়ন্ত্রণের জন্য এবং উত্তম ভিক্ষুদের স্বস্তির জন্য; ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে।

দৃষ্টধর্মে (ইহজীবনেই) আশ্রব, বৈরিতা, দোষ, ভয়, অকুশলের সংযমের জন্য এবং ভবিষ্যৎ জীবনে আসব, বৈরিতা, দোষ, ভয়, অকুশলের বিরুদ্ধে সংরক্ষণের জন্য; ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে।

গৃহীদের প্রতি অনুকম্পাবশত এবং পাপেচ্ছুদের পাপ উৎপাটনের জন্য; ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে।

অপ্রসন্নদের প্রসন্নতা বিধানের জন্য এবং প্রসন্নদের প্রসন্নতা বৃদ্ধির জন্য; ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে।

সদ্ধর্মের স্থিতি, বিনয়ের (শাসনের) সমর্থনের জন্য। ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে।

২.২৮১–৩০৯

ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের নিমিত্ত তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপিত হইয়াছে। কী কী? প্রাতিমোক্ষ উদ্দেশ্য (নৈতিক দায়িত্ব)… প্রাতিমোক্ষ আবৃত্তি… প্রবারণা… প্রবারণা উদ্‌যাপন… তর্জনীয় কর্ম (মন্দ আচরণের নিন্দাবাদ)… নিস্‌সয় কর্ম পব্বাজনীয় কর্ম (নির্বাসন)… প্রতিসারণীয় কর্ম (পুনর্বাসন)… উৎক্ষেপনীয় কর্ম (সংঘ হইতে বহিষ্কার নির্বাসন)… পরিবাস দান… মূলায় প্রতিকর্ষণ (পদাবনতি)… মানত্তদান (আত্মনিগ্রহ)… অব্‌ভান (পুনর্বাসন)… বোসারণীয় (পুনঃপ্রতিষ্ঠা)… নিস্‌সারণীয় (নির্বাসন)… উপসম্পদা… ঞত্তিকর্ম (সিদ্ধান্তের ব্যাপারে মত যাচাই)… ঞত্তিদুতিয় কর্ম (সিদ্ধান্তের ব্যাপারে দ্বিতীয়বার মত যাচাই)… ঞত্তিচতুর্থ কর্ম (সিদ্ধান্তের ব্যাপারে চতুর্থবার মত যাচাই)… অপ্পঞ্ঞত্তে (নূতন বিধি অনুমোদন)… পঞ্‌ঞত্তে (বিধি সংশোধন করিয়া)… সম্মুখ বিনয় (উভয় পক্ষের সম্মুখে অনুসন্ধান)… সতিবিনয় (স্মৃতি বিনয়)… অমূল্‌হ বিনয় (মানসিক ব্যাধির পর পুনর্বদ্ধার) পটিঞাতকরণ (স্বপক্ষের সম্মতিতে ব্যবস্থা গ্রহণ)… যেভুয্যসিক (সংখ্যাধিক্যের ভিত্তিতে কার্যসূচি)… তস্‌সপাপিয়সিক (দোষীর বিরুদ্ধে কার্যসূচি) তিনবত্থারক (তৃণ সদৃশ আচ্ছাদন)। এই সমস্ত ফলের জন্য তথাগত তাঁহার শ্রাবকদের জন্য দ্বিবিধ শিক্ষাপদ প্রজ্ঞাপিত করিয়াছেন। দ্বিবিধ কী কী? সংঘের উৎকর্ষতা, শ্রীবৃদ্ধির… দুর্মূর্খ ভিক্ষুদের সংযত ও উত্তম ভিক্ষুদের স্বস্তির জন্য… ইহ জীবন ও ভবিষ্যৎ জীবনের আশ্রব, বৈরিতা, দোষ, ভয়, অকুশলের বিরূদ্ধে সংযম রক্ষার জন্য… গৃহীদের প্রতি অনুকম্পাবশত, পাপেচ্ছুদের পাপ উৎপাটনের জন্য… অবিশ্বাসীদের বিশ্বাস স্থাপনের জন্য এবং বিশ্বস্তদের বিশ্বাস বৃদ্ধির জন্য… সদ্ধর্মের স্থিতি ও বিনয়ের (নীতির) অনুগ্রহের জন্য। ভিক্ষুগণ, এই দ্বিবিধ ফলের জন্য তথাগত কর্তৃক তাঁহার শ্রাবকদের জন্য তৃণসদৃশ আচ্ছাদন প্রজ্ঞাপিত হইয়াছে।

ব্যাখ্যা [০]