লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

দ্বিতীয় মোরনিবাপ সূত্র

“ভিক্ষুগণ, তিনটি গুণে একজন ভিক্ষু সম্পূর্ণরূপে দক্ষ, সম্পূর্ণরূপে আসক্তি হইতে বিমুক্তিলাভী, পুরোপুরি ব্রহ্মচর্য যাপন করিয়াছে, পুরোপুরি গন্তব্য স্থলে পৌঁছিয়াছে, সে দেব-মনুষ্যের মধ্যে সর্বোত্তম। তিনটি গুণ কী কী? ঋদ্ধি প্রাতিহার্য (অলৌকিক শক্তি), অদেশনা প্রাতিহার্য (চিত্ত জানার আশ্চর্য ব্যাপার), অনুশাসন প্রাতিহার্য (শিক্ষার আশ্চর্য ব্যাপার)। ভিক্ষুগণ, এই তিনটি গুণে প্রতিভাদীপ্ত একজন ভিক্ষু সম্পূর্ণরূপে দক্ষ, সম্পূর্ণরূপে আসক্তি হইতে বিমুক্তিলাভী, পুরোপুরি ব্রহ্মচর্য যাপন করিয়াছে, পুরোপুরি গন্তব্যস্থলে পৌঁছিয়াছে, সে দেব-মনুষ্যের মধ্যে সর্বোত্তম।”

ব্যাখ্যা [০]