লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

অশুচি সূত্র

“ভিক্ষুগণ, তিনটি বিষয়যুক্ত একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ নরকে নিক্ষিপ্ত হয়। কী কী? কায়িক, বাচনিক, মানসিক অশুচিকর্ম। ভিক্ষুগণ, এই তিনটি বিষয়যুক্ত একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ নরকে নিক্ষিপ্ত হয়। ভিক্ষুগণ, তিনটি গুণসম্পন্ন একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ স্বর্গে গমন করে। কী কী? কায়িক, বাচনিক, মানসিক শুচি (পরিচ্ছন্ন)-কর্ম। এই তিনটি গুণসম্পন্ন একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ স্বর্গে গমন করে।”

ব্যাখ্যা [০]