লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

চক্রবর্তী সূত্র

ভিক্ষুগণ, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তী রাজাও রাজা বিহীন নহে।” এইরূপ উক্ত হইলে জনৈক ভিক্ষু ভগবানকে এইরূপ বলেন, “ভন্তে, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তীর রাজা কে? “ভিক্ষুগণ, ধর্ম”, বুদ্ধ উত্তর দিলেন এবং বলিলেন, “ভিক্ষুগণ, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তী ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা সর্বদা তিনি ধর্ম দ্বারা জনগণকে রক্ষার ব্যবস্থা করেন। পুনঃ ভিক্ষুগণ, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তী ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা সর্বদা তিনি ধর্ম দ্বারা যোদ্ধাদের রক্ষার ব্যবস্থা করেন যাহারা তাঁহাকে অতিথি সৎকারক হিসেবে অনুসরণ করে, ব্রাহ্মণ এবং গৃহপতিদের, দূরবর্তী স্থানে বসবাসকারীদের শ্রমণ-ব্রাহ্মণ, পশুপাখিদের সমভাবে সুরক্ষার ব্যবস্থা করেন।

ভিক্ষু, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তী ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা সর্বদা তিনি ধর্ম দ্বারা জনগণকে রক্ষার ব্যবস্থা করিয়া, পুনঃ ভিক্ষুগণ, একজন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ রাজচক্রবর্তী ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা সর্বদা তিনি ধর্ম দ্বারা যোদ্ধাদের রক্ষার ব্যবস্থা করিয়া যাহারা তাঁহাকে অতিথি সৎকারক হিসেবে অনুসরণ করে, ব্রাহ্মণ এবং গৃহপতিদের, দূরবর্তী স্থানে বসবাসকারীদের শ্রমণ-ব্রাহ্মণ, পশুপাখিদের সমভাবে সুরক্ষার ব্যবস্থা করিয়া ধর্মরূপ চক্র প্রবর্তন করেন। সেই সার্বভৌমত্বের চক্র কোনো ধরনের মনুষ্য বা শত্রু দ্বারা বিধ্বস্ত করা যায় না।

তদ্রূপ ভিক্ষু, তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধ ন্যায়পরায়ণ ধর্মরাজা ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা-সর্বদা তিনি তাঁহার কায়কর্মের প্রহরী, সব সময় তিনি এইরূপ ভাবেন : এইরূপ কায়িক কর্ম অনুসরণযোগ্য, এইরূপ কায়িক কর্ম অনুসরণযোগ্য নহে। পুনঃ ভিক্ষু, তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধ, ন্যায়পরায়ণ ধর্মরাজা ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা-সর্বদা তিনি তাঁহার বাচনিক কর্মের সুরক্ষক, সব সময় তিনি এইরূপ ভাবেন : এইরূপ বাচনিক কর্ম অনুসরণযোগ্য, এইরূপ বাচনিক কর্ম অনুসরণযোগ্য নহে। পুনঃ ভিক্ষু, তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধ, ন্যায়পরায়ণ ধর্মরাজা ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা-সর্বদা তিনি তাঁহার মানসিক কর্মের সুরক্ষক, সব সময় তিনি এইরূপ ভাবেন : এইরূপ মানসিক কর্ম অনুসরণযোগ্য, এইরূপ মানসিক কর্ম অনুসরণযোগ্য নহে। হে ভিক্ষু, সেই অর্হৎ সম্যকসম্বুদ্ধ ন্যায়পরায়ণ ধর্মরাজা ধর্ম-নির্ভর, ধর্মের সম্মানকারী, ধর্মের প্রতি বিনীত-শ্রদ্ধাশীল, ধর্ম তাঁহার নিশান, ধর্ম তাঁহার আদর্শ প্রভু, সদা-সর্বদা তিনি তাঁহার কায়িক কর্মের সুরক্ষক, সব সময় তিনি এইরূপ ধর্মত কায়িক কর্ম সুরক্ষার ব্যবস্থা করিয়া, বাচনিক কর্ম সুরক্ষার ব্যবস্থা করিয়া ও মানসিক কর্ম সুরক্ষার ব্যবস্থা করিয়া ধর্মরূপ অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেন। সেই ধর্মচক্র জগতের কোনো শ্রমণ বা ব্রাহ্মণ, দেব বা মার বা ব্রহ্মা কাহারও দ্বারা উল্টান যায় না।”

ব্যাখ্যা [০]