লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দেবলোক সূত্র

“ভিক্ষুগণ, যদি অন্য মতবাদী পরিব্রাজকেরা তোমাদের এই প্রশ্ন করে : ‘শ্রমণ গৌতম কি দেবলোকে উৎপত্তির জন্য ব্রহ্মচর্য জীবনযাপন করেন?’ এইরূপ জিজ্ঞাসিত হইলে কি ভিক্ষুগণ, তোমরা বিরক্ত, দুঃখিত, অসন্তুষ্ট হইবে না?” “হ্যাঁ ভন্তে।” “এইরূপ ভিক্ষুগণ, মনে হয় যে তোমরা দেব-জীবন, দেব-সৌন্দর্য, দেব-সুখ, খ্যাতি এবং আধিপত্য ধারণায় বিরক্ত, দুঃখিত ও অসন্তুষ্ট। কায়িক, বাচনিক, মানসিক দুষ্কর্ম ব্যাপারে তোমরা কতটুকু বিরক্ত, দুঃখিত ও অসন্তুষ্ট হইবে না?”

ব্যাখ্যা [০]