লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

বহুকার সূত্র

“ভিক্ষুগণ, জগতে এই তিন ব্যক্তি অন্যের নিকট খুবই উপকারী। কে কে? যে ব্যক্তির মাধ্যমে কোনো লোক বুদ্ধ, ধর্ম ও সংঘের শরণ গ্রহণ করে, এই ব্যক্তি তাহার খুবই উপকারী। পুনঃ ভিক্ষুগণ, যে ব্যক্তির দ্বারা কোনো লোক ইহা যথাযথ জানে যে, ইহা দুঃখ, ইহা দুঃখের কারণ, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায়। এই ব্যক্তি তাহার খুবই উপকারী। পুনঃ ভিক্ষুগণ, যে ব্যক্তি কোনো লোকের দ্বারা আসক্তির ক্ষয় করিয়া অনাসক্ত, চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি জানিতে পারে, স্বয়ং ইহজীবনেই অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করে, এই ব্যক্তি তাহার খুবই উপকারী। ভিক্ষুগণ, এই তিন ব্যক্তি অন্যের নিকট খুবই উপকারী। ভিক্ষুগণ, আমি ইহা ঘোষণা করিতেছি যে, এই তিন ব্যক্তি ব্যতীত তাহার নিকট অধিক উপকারী আর কোনো লোক হইতে পারে না। আমি ইহা বলিতেছি যে, অভিবাদন, প্রত্যুত্থান, করজোড়ে অঞ্জলি, কর্তব্য পূর্ণ আচরণ বা বস্ত্র, আহার, শয্যা, আবাসস্থান, ভৈষজ্য এবং পরিষ্কারাদি দানের দ্বারা কেহ তাহাদের প্রতিদান করিতে পারে না।”

ব্যাখ্যা [০]