লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

বজ্জিরূপম সূত্র

“ভিক্ষুগণ, জগতে তিন প্রকার ব্যক্তি বিদ্যমান। তিন কী কী? উন্মুক্ত ক্ষত চিত্ত সদৃশ, বিদ্যুৎ উপম চিত্ত, হীরক চিত্ত। ভিক্ষুগণ, উন্মুক্ত ক্ষত চিত্ত সদৃশ ব্যক্তি কিরূপ? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি ক্রোধপরায়ণ এবং অশান্ত। তাহাকে সামান্য কিছু বলা হইলেও সে রাগান্বিত ক্রুদ্ধ হয়, কলহ করে, রাগ, ক্রোধ, ঘৃণা, মুখভারিতা প্রকাশ করে। যেমন উদাহরণস্বরূপ যখন লাঠি দ্বারা পুঁযযুক্ত ক্ষত আঘাত করা হইলে তখন বেশি পরিমাণে পুঁয বাহির হইয়া পড়ে, তদ্রূপ ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি ক্রোধপরায়ণ এবং অশান্ত। তাহাকে সামান্য কিছু বলা হইলেও সে রাগান্বিত ক্রুদ্ধ হয়, কলহ করে, রাগ, ক্রোধ, ঘৃণা, মুখভারিতা প্রকাশ করে। ভিক্ষুগণ, এইরূপ ব্যক্তি উন্মুক্ত ক্ষত সদৃশ ব্যক্তি হিসেবে অভিহিত। ভিক্ষুগণ, বিদ্যুতোপম চিত্ত ব্যক্তি কিরূপ? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি প্রকৃতই জানে, ইহা দুঃখ, ইহা দুঃখের কারণ, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায়। যেমন ভিক্ষুগণ, চক্ষুষ্মান পুরুষ বিদ্যুতের এক ঝলক দ্বারা ঘোর অন্ধকারে বস্তু দেখে, তদ্রূপ ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি যথার্থই জানে, ইহা দুঃখ, ইহা দুঃখের কারণ, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায়। এই ব্যক্তি বিদ্যুতোপম চিত্ত ব্যক্তি বলিয়া খ্যাত। ভিক্ষুগণ, হীরক চিত্ত ব্যক্তি কেমন? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি আসক্তির ক্ষয় করিয়া অনাসক্ত, চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি স্বয়ং ইহজীবনে প্রত্যক্ষ করিয়া তাহা লাভ করিয়া অবস্থান করে। যেমন ভিক্ষুগণ, এমন কোনো মণি বা পাথর নাই যাহাকে হীরক কাটিতে পারে না, তদ্রূপ ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি আসক্তির ক্ষয় করিয়া অনাসক্ত, চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি স্বয়ং ইহজীবনে প্রত্যক্ষ করিয়া তাহা লাভ করিয়া অবস্থান করে। ভিক্ষুগণ, এইরূপ ব্যক্তি হীরক চিত্ত ব্যক্তি হিসেবে পরিচিত। ভিক্ষুগণ, জগতে এই তিন প্রকার ব্যক্তি দৃষ্ট হয়।”

ব্যাখ্যা [০]