লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

সেবিতব্য সূত্র

“ভিক্ষুগণ, জগতে এই তিন প্রকার ব্যক্তি বিদ্যমান। কী কী? ভিক্ষুগণ, এক প্রকার ব্যক্তি আছে যে অনুসরণ অযোগ্য, অসেবনযোগ্য, অসম্মানযোগ্য। ভিক্ষুগণ, এক প্রকার ব্যক্তি আছে যে অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য। ভিক্ষুগণ, এক প্রকার ব্যক্তি আছে যে শ্রদ্ধার সাথে অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য। ভিক্ষুগণ, কোন প্রকার ব্যক্তি অনুসরণ অযোগ্য, অসেবনযোগ্য, অসম্মানযোগ্য? ভিক্ষুগণ, এক প্রকার পুদ্গল (ব্যক্তি) আছে যে শীল (নীতি), সমাধি ও প্রজ্ঞায় হীন। ভিক্ষুগণ, এইরূপ ব্যক্তি আছে যে শীল (নীতি), সমাধি ও প্রজ্ঞায় হীন। অনুসরণ অযোগ্য, অসেবনযোগ্য, অসম্মানযোগ্য, একমাত্র বিবেচনা ও অনুকম্পা ব্যতীত। ভিক্ষুগণ, কি রকম ব্যক্তি অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি নিজে শীল, সমাধি, প্রজ্ঞাসম্পন্ন হয়। ভিক্ষুগণ, এইরূপ ব্যক্তি অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য। তাহার কারণ কী? এই কারণে, যেহেতু আমরা উভয়ে শীলে পারদর্শী, আমাদের কথাবার্তা শীলসম্পন্ন হইবে, ইহা আমাদের কুশল অক্ষুণ্ণ রাখিবে, তাহাতে আমাদের শান্তি বজায় রাখিবে। যেহেতু আমরা সমাধিতে ও প্রজ্ঞায় উভয়ে বিষয়ে পারদর্শী, আমাদের কথাবার্তা সমাধিমূলক ও প্রজ্ঞাপূর্ণ হইবে। এইগুলি আমাদের কুশল অক্ষুন্ন রাখিবে, তাহাতে আমাদের শান্তি বজায় থাকিবে। এই কারণে এইরূপ ব্যক্তি সম্মানযোগ্য।

ভিক্ষুগণ, কোন প্রকার ব্যক্তি পূজা ও শ্রদ্ধার সাথে অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি নিজে শীল, সমাধি, প্রজ্ঞায় উন্নত হয়। ভিক্ষুগণ, এই প্রকার ব্যক্তি প্রথমে পূজার ও শ্রদ্ধার যোগ্য তৎপর অনুসরণযোগ্য, সেবনযোগ্য ও সম্মানযোগ্য। কেন? এই কারণে, “আমি অপরি-পূরিত শীল পূরণ করিব বা যখন শীলস্কন্ধ পরিপূরিত হইবে তখন আমি প্রজ্ঞা দ্বারা তাহা তত্র তত্র যোগ দিয়া পরিপূরণ করিব। অপরিপূরিত সমাধিস্কন্ধ পূরণ করিব বা যখন সমাধিস্কন্ধ পরিপূরিত হইবে তখন আমি প্রজ্ঞা দ্বারা তত্র তত্র যোগ দিয়া তাহা পরিপূরণ করিব।” এই কারণে এই প্রকার ব্যক্তি সৎকার, গৌরব-সহকারে অনুসরণযোগ্য, সেবনযোগ্য, সম্মানযোগ্য। ভিক্ষুগণ, জগতে এই তিন প্রকার ব্যক্তি বিদ্যমান।

যে হীনবন্ধুকে অনুসরণ করে সে শীঘ্র বিনষ্ট হয়, কদাপি সমতুল্য ব্যক্তির সাথে যুক্ত হইলে সে ব্যর্থ হয় না। যে মহৎ ব্যক্তির প্রতি অনুরক্ত হয় তাহার শীঘ্র উত্থান হয়, তাই সেবা করিবে তোমার চেয়ে উত্তম লোকের।”

ব্যাখ্যা [০]