লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

সব্রহ্মক সূত্র

“ভিক্ষুগণ, যে সব পরিবারে মাতাপিতা পূজিত হন সেই পরিবার ব্রহ্ম সদৃশ। যে সব পরিবারে মাতাপিতা পূজিত হন সেই পরিবার পূর্বাচার্য পরিবারের সাথে তুলনীয়। ভিক্ষুগণ, সেই সব পরিবার আহ্বানের যোগ্য যে পরিবারে মাতাপিতা পূজিত হন। ভিক্ষুগণ, মাতাপিতা ব্রহ্মসদৃশ। মাতাপিতা পূর্বাচার্য হিসেবে আখ্যায়িত। মাতাপিতার উপাধি আহ্বানের যোগ্য। কেন? কারণ মাতাপিতা ছেলে মেয়ের জন্য অনেক কিছু করেন, ছেলে-মেয়েদের লালন-পালন করেন, পোষণ করেন এবং তাহাদিগকে পরিচিত করিয়া তোলেন।

মাতাপিতা ব্রহ্ম এবং পূর্বাচার্য বা আদি গুরু বলিয়া অভিহিত। তাঁহারা পুত্র-কন্যাদের সেবা লাভের যোগ্য, কারণ তাঁহারা পুত্র-কন্যার প্রতি অনুকম্পাশীল। তদ্ধেতু তাহারা মাতাপিতাকে নমস্কার ও পূজা-সৎকার করিবে। পণ্ডিত পুত্র কন্যাগণ অন্ন, পানীয়, বস্ত্র, শয্যা প্রদান, শরীর মর্দন (মার্জন), স্নান ও পাদধৌতকরণ প্রভৃতি দ্বারা মাতাপিতার সেবা করিয়া থাকে। মাতাপিতার প্রতি এইসব কর্তব্য পালনের জন্য তাহারা ইহজীবনে প্রশংসা লাভ করিয়া থাকে এবং পরলোকে স্বর্গে প্রমোদিত হয়।

ব্যাখ্যা [০]