অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Català
- Albert Biayna Gea
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
চারি মহারাজ সূত্র
“ভিক্ষুগণ, অষ্টমী দিবসে চারি মহারাজার অমাত্য, পারিষদবর্গ মনুষ্যদের মধ্যে অনেক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে কিনা এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা পোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে কিনা ও পুণ্যকর্ম সম্পাদন করে কিনা তাহা দেখিবার জন্য পৃথিবী অবলোকন করেন। হে ভিক্ষুগণ, চতুর্দশী দিবসে চারি মহারাজার পুত্রগণ মনুষ্যদের মধ্যে অনেক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে কিনা এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা পোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে কিনা ও পুণ্যকর্ম সম্পাদন করে কিনা তাহা দেখিবার জন্য পৃথিবী অবলোকন করেন। হে ভিক্ষুগণ, মনুষ্যদের মধ্যে যদি অল্পসংখ্যক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাপোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে ও পুণ্যকর্ম সম্পাদন করে তাহা হইলে চারি মহারাজা তাবতিংস দেবতাদের সদ্ধর্ম সভায় উপবিষ্টদের মধ্যে তাহা পেশ করেন, “দেবগণ, মনুষ্যদের মধ্যে অল্পসংখ্যক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাপোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে ও পুণ্যকর্ম সম্পাদন করে।” হে ভিক্ষুগণ, তখন তাবতিংস দেবগণ অসন্তুষ্ট হন এবং বলেন, “ওহে, দিব্যকায়া ক্ষীণ হইবে এবং অসুর দ্বারা পরিপূর্ণ হইবে।” কিন্তু ভিক্ষুগণ, মনুষ্যদের মধ্যে যদি অনেক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাপোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে ও পুণ্যকর্ম সম্পাদন করে তাহা হইলে চারি মহারাজা তাবতিংস দেবগণকে সদ্ধর্ম সভায় উপস্থিত সদস্যদের মধ্যে তাহা অবহিত করেন এবং বলেন, “ওহে প্রভু, মনুষ্যদের মধ্যে অনেকে মাতপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা পোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে ও পুণ্যকর্ম সম্পাদন করে তাহা হইলে চারি মহারাজা তাবতিংস দেবতাদের সদ্ধর্ম সভায় উপবিষ্টদের মধ্যে তাহা পেশ করেন, “দেবগণ, মনুষ্যদের মধ্যে বহুসংখ্যক লোক মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা পোষণ, উপোসথ পালন, জাগ্রত হইয়া বিহার করে ও পুণ্যকর্ম সম্পাদন করে।” তাহাতে হে ভিক্ষুগণ, তাবতিংস দেবগণ আনন্দিত হন এবং বলেন, “ওহে, দিব্য কায়া পরিপূর্ণ হইবে এবং অসুরকায়া ক্ষীণ হইবে।”
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Català
- Albert Biayna Gea
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
চারি মহারাজ সূত্র
ব্যাখ্যা [০]