লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

পণ্ডিত সূত্র

“ভিক্ষুগণ, এই তিনটি বিষয় জ্ঞানী ও সৎপুরুষগণ কর্তৃক প্রজ্ঞাপিত। কী কী? ভিক্ষুগণ, দান, প্রব্রজ্যা গ্রহণ এবং মাতাপিতার ব্যয় নির্বাহ, ভিক্ষুগণ, এই তিনটি বিষয় জ্ঞানী ও সৎপুরুষগণ কর্তৃক প্রজ্ঞাপিত।

দান, অহিংসা, আত্ম-সংযম, ইন্দ্রিয় দমন, মাতাপিতার সেবা, ব্রহ্মচর্য যাপনকারীদের সেবা-যে পণ্ডিত সৎপুরুষগণ প্রশংসিত এইসব কর্তব্য পালন করেন, যিনি অর্থনীতি দর্শনসম্পন্ন তিনি দেবলোকে গমন করিয়া থাকেন।”

ব্যাখ্যা [০]