লোড হচ্ছে

অনুবাদসমূহ [২২]

সংস্কারের লক্ষণ সূত্র

“হে ভিক্ষুগণ, সংস্কারের এই ত্রিবিধ সংষ্কার লক্ষণ। কী কী? ইহার উৎপত্তি স্পষ্ট, ইহার অবসান স্পষ্ট, ইহার পরিবর্তনশীলতা যখন স্থিত হয় তাহা স্পষ্ট। ভিক্ষুগণ, সংস্কারের এই ত্রিবিধ সংস্কার লক্ষণ।”

অসংস্কারের লক্ষণ সূত্র

হে ভিক্ষুগণ, অসংস্কারের এই ত্রিবিধ অসংস্কার লক্ষণ। কী কী? ইহার উৎপত্তি অস্পষ্ট, ইহার বিলয় অস্পষ্ট, ইহার পরিবর্তনশীলতা যখন স্থিত হয় তখন অস্পষ্ট। এইগুলিই ভিক্ষুগণ, অসংস্কারের এই ত্রিবিধ লক্ষণ।”

ব্যাখ্যা [০]