লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

পর্বতরাজ সূত্র

“হে ভিক্ষুগণ, পর্বতরাজ হিমালয়ের মহাশাল বৃক্ষ ত্রি-বর্ধনে বর্ধিত। কী কী? তাহারা শাখা-পত্র পল্লবে বর্ধিত, ছাল ও কঠিন আবরণে বর্ধিত, কোমল কাষ্ঠ ও মজ্জায় বর্ধিত। ভিক্ষুগণ, পর্বতরাজ হিমালয়ের মহাশাল বৃক্ষ ত্রি-বর্ধনে বর্ধিত। তদ্রূপ হে ভিক্ষুগণ, শ্রদ্ধাবান কুলপতির গৃহাভ্যন্তরের লোকও ত্রি-বর্ধনে বর্ধিত হয়। কী কী? শ্রদ্ধা দ্বারা বর্ধিত, শীলের দ্বারা বর্ধিত, প্রজ্ঞা দ্বারা বর্ধিত হয়। হে ভিক্ষুগণ, শ্রদ্ধাবান কুলপতির গৃহাভ্যন্তরের লোকও ত্রি-বর্ধনে বর্ধিত। যেমন পর্বত শৈল অরণ্যে মহাবনে দাঁড়াইয়া থাকে। সেই বৃক্ষের আশ্রয়ে বনস্পতিসমূহ বর্ধিত হয়। তদ্রূপ শীলসম্পন্ন শ্রদ্ধাবান কুলপতিকে আশ্রয় করিয়া স্ত্রী-পুত্র, বন্ধু-বান্ধব, অমাত্য, আত্মীয়স্বজন শ্রীবৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে।

যখন তাহারা সেই শীলবানের বদান্যতা, তাহার গুণ এবং যে ধর্মীয় জীবনযাপন করে সে তাহা দর্শন করে যদি তাহাদের বিচক্ষণতা বুদ্ধিমত্তা থাকে তাহা হইলে তাহারা তাঁহার উদাহরণ অনুসরণ করিয়া থাকে-সুতরাং এই জীবনে ধর্মপথে বিচরণ করিয়া তাহারা সুগতিগামী হয়, দেবলোকে নন্দিত হয় এবং যে সুখ চায় তাহা লাভ করে।”

ব্যাখ্যা [০]