লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

মহাচোর সূত্র

“ভিক্ষুগণ, তিন কারণে একজন ডাকাত প্রধান সিঁদ কাটে, চুরি করে, লুঠ করে, সিঁধেল চোর হয় এবং ঝোপঝাড়ে লুকাইয়া থাকে। কী কী? এই ক্ষেত্রে হে ভিক্ষুগণ, একজন ডাকাত প্রধান অগম্য, অপ্রবেশ্য ও ক্ষমতাবানের উপর নির্ভর করে। সে কিভাবে অগম্যের উপর নির্ভর করে? এই ক্ষেত্রে ভিক্ষুগণ, একজন ডাকাত প্রধান অনতিক্রম্য নদী এবং পর্বতাদির উপর নির্ভর করে। এইভাবে একজন ডাকাত প্রধান সিঁদ কাটে, চুরি করে, লুঠ করে, সিঁধেল চোর হয় এবং ঝোপঝাড়ে লুকাইয়া থাকে। কী কী? এই ক্ষেত্রে হে ভিক্ষুগণ, একজন ডাকাত প্রধান অগম্য, অপ্রবেশ্য ও ক্ষমতাবানের উপর নির্ভর করে। ভিক্ষুগণ, কিভাবে সে অপ্রবেশ্যের উপর নির্ভর করে? এই ক্ষেত্রে হে ভিক্ষুগণ, একজন ডাকাত প্রধান তৃণ বা বৃক্ষের জঙ্গল, বনজঙ্গল বা মহাবনের উপর নির্ভর করে। এইভাবে ভিক্ষুগণ প্রধান অনতিক্রম্য নদী এবং পর্বতাদির উপর নির্ভর করে। কিভাবে সে ক্ষমতাবানদের উপর নির্ভর করে? ভিক্ষুগণ, এই ব্যাপারে একজন ডাকাত প্রধান রাজা বা রাজার মহামাত্যের উপর নির্ভর করে। সে ভাবে-যদি কেহ আমাকে অভিযুক্ত করে এই রাজাগণ বা রাজার মহামাত্যগণ আমার রক্ষার জন্য একটি ব্যাখ্যা দিবেন। তাঁহারা তদ্রূপ করেন। এইভাবে ভিক্ষুগণ, একজন ডাকাত প্রধান অগম্য, অপ্রবেশ্য ও ক্ষমতাবানের উপর নির্ভর করে। এই তিনটি কারণবশত একজন ডাকাত প্রধান সিঁদ কাটে, চুরি করে, লুঠ করে, সিঁধেল চোর হয় এবং ঝোপঝাড়ে লুকাইয়া থাকে।”

তদ্রূপ হে ভিক্ষুগণ, তিনটি বৈশিষ্ট্যযুক্ত একজন ভ্রষ্ট ভিক্ষু জীবনহীন, আহত হইয়া থাকে; সে নিন্দিত, বিজ্ঞজন কর্তৃক তিরস্কৃত এবং বহু অপুণ্য প্রসব করে। কী কী? ভিক্ষুগণ, একজন ভ্রষ্ট ভিক্ষু অসরল, অপ্রবেশ্য, ক্ষমতাশালীর উপর নির্ভর করে। কিভাবে সে অসরলের উপর নির্ভর করে? এই ব্যাপারে একজন ভ্রষ্ট ভিক্ষু কায়িক, বাচনিক, মানসিক কর্মে অসরল হয়। এইভাবে সে অসরলের উপর নির্ভর করে। কিভাবে ভ্রষ্ট ভিক্ষু অপ্রবেশ্যের উপর নির্ভর করে? এই ক্ষেত্রে একজন ভ্রষ্ট ভিক্ষু মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়, চরম মিথ্যাদৃষ্টি পোষণ করে। এইভাবে সে অপ্রবেশ্যের উপর নির্ভর করে। হে ভিক্ষুগণ, কিভাবে সে ক্ষমতাবানদের উপর নির্ভর করে? এই ক্ষেত্রে ভিক্ষুগণ, একজন ভ্রষ্ট ভিক্ষু রাজা বা রাজার মহামাত্যের সাহায্যের উপর নির্ভর করে। সে এইরূপ ভাবে-যদি কেহ আমাকে অভিযুক্ত করে রাজা বা রাজার মহামাত্য আমার রক্ষার ব্যাখ্যা প্রদান করিবে। তাহারা তাহা করে। ভিক্ষুগণ, তিনটি বৈশিষ্ট্যযুক্ত একজন ভ্রষ্ট ভিক্ষু জীবনহীন, আহত হইয়া থাকে; সে নিন্দিত, বিজ্ঞজন কর্তৃক তিরস্কৃত এবং বহু অপুণ্য প্রসব করে।”

প্রথম পঞ্চাশক সমাপ্ত।

ব্যাখ্যা [০]