লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পরলোক সূত্র

“অতঃপর জনৈক ধনবান ব্রাহ্মণ ভগবানকে দর্শন করিতে আসেন। জনৈক ধনবান ব্রাহ্মণ ভগবান যেখানে ছিলেন তথায় উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একপ্রান্তে উপবেশন করেন। একপ্রান্তে উপবিষ্ট ধনবান ব্যক্তি ভগবানকে বলেন, “ভবৎ গৌতম, আমি প্রাচীন কালের বৃদ্ধ, জরাগ্রস্ত ব্রাহ্মণ, আচার্য-প্রাচার্যদের কথা শুনিয়াছি যে, এক সময় এই জগৎ মনুষ্য দ্বারা এমনভাবে পরিপূর্ণ ছিল যে কেহ চিন্তা করিতে পারে অবীচি সদৃশ গভীর যে গ্রাম, নিগম (শহরতলি) এবং রাজধানীর খুবই কাছাকাছি ছিল যাহাতে মোরগের পক্ষেও এক স্থান হইতে অন্য স্থানে ভ্রমণ করা সহজ ছিল। “ভবৎ গৌতম, কী কারণে মনুষ্যের ক্ষয় এবং হ্রাস হইয়াছে? কিভাবে ইহা সম্ভব যে, গ্রামগুলি আর গ্রাম নহে, নিগমগুলি আর নিগম নহে, নগরগুলি নগর নহে এবং জেলাগুলি জনহীন?” “এখন ব্রাহ্মণ, মানুষেরা অবৈধ অনুরাগে অনুরক্ত, লোভাভিভূত, মিথ্যা মতবাদে আচ্ছন্ন। এইভাবে অবৈধ রাগে অভিভূত, লোভাভিভূত, অবৈধ লোভে অভিভূত ব্যক্তিগণ ধারাল ছুরি ধরে এবং একজন অপর জনের জীবন সংহার করে। ইহাতে অনেক লোকের জীবনাবসান হয়। হে ব্রাহ্মণ, এই কারণেই গ্রাম, নিগম, জনপদ জনহীন হইতেছে। পুনঃ ব্রাহ্মণ, যেহেতু জনগণ অবৈধ রাগাভিভূত, অসম লোভাভিভূত, মিথ্যা মতবাদের আচ্ছন্ন সেই কারণে সম্যকভাবে বারিপাত হয় না। তাহাতে দুর্ভিক্ষ দেখা দেয়। শস্য উৎপন্ন হয় না ডাঁটাই মাত্র জন্মে। তাহাতে বহু লোক মৃত্যু বরণ করে, সেই কারণে হে ব্রাহ্মণ, মানুষ মৃত্যু বরণ করিলে গ্রাম, নিগম, জনপদ জনহীন হইয়া পড়ে। পুনঃ ব্রাহ্মণ, যেহেতু জনগণ অবৈধ রাগাভিভূত, লোভাভিভূত, মিথ্যাদৃষ্টিতে আচ্ছন্ন ব্যক্তিগণকে যক্ষেরা মনুষ্যগণকে পরিহার করে। তাহাতে অনেক লোকের প্রাণহানি ঘটে। হে ব্রাহ্মণ, ইহাই লোকক্ষয়ের কারণ। এই কারণে গ্রামগুলি আর গ্রাম নহে, নিগমগুলি আর নিগম নহে, নগরগুলি আর নগর নহে, জেলাগুলি জনহীন। “ভবৎ গৌতম, আশ্চর্য, অদ্ভুত! ভবৎ গৌতম, যেমন অধোমুখীকে ঊর্ধ্বমুখী, আবৃতকে অনাবৃত, পথভ্রান্তকে পথপ্রদর্শন বা অন্ধকারে তৈলপ্রদীপ ধারণ করিলে চক্ষুষ্মান রূপ দর্শন করে, তদ্রুপ ভবৎ গৌতম বিভিন্নভাবে ধর্ম পরিবেশন করেন। ভবৎ গৌতম, আমাকে আমরণ শরণাগত উপাসকরূপে গ্রহণ করুন।”

ব্যাখ্যা [০]