লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

দ্বিতীয় ভব সূত্র

“যদি চেতনা এবং আকাঙ্ক্ষা না থাকিত এবং তথায় কোনো কর্ম পরিপক্ব না হইত তাহা হইলে চেতনা এবং আকাঙ্ক্ষা কি প্রকাশিত হইত?” “ভন্তে, কিছুতেই না।” “এইভাবে আনন্দ, কর্ম হইল ক্ষেত্র, বিজ্ঞান বীজ, তৃষ্ণা রস। যেসব সত্তা অবিদ্যা দ্বারা বাধাগ্রস্ত, তৃষ্ণা দ্বারা আবদ্ধ তাহাদের চেতনা এবং আকাঙ্ক্ষা হীনলোকে প্রতিষ্ঠিত। এইরূপে ভবিষ্যতে পুনর্জন্ম হয়।

যদি চেতনা এবং আকাঙ্ক্ষা না থাকিত এবং তথায় কোনো কর্ম পরিপক্ব না হইত তাহা হইলে ইন্দ্রিয় ভব কি প্রকাশিত হইত?” “ভন্তে, কিছুতেই না।” “এইভাবে আনন্দ, কর্ম হইল ক্ষেত্র, বিজ্ঞান বীজ, তৃষ্ণা রস। যেসব সত্তা অবিদ্যা দ্বারা বাধাগ্রস্ত, তৃষ্ণা দ্বারা আবদ্ধ তাহাদের চেতনা এবং আকাঙ্ক্ষা মধ্যম লোকে প্রতিষ্ঠিত। এইরূপে ভবিষ্যতে পুনর্জন্ম হয়।

“আনন্দ, যদি রূপধাতু না থাকিত এবং তথায় কোনো কর্ম পরিপক্ব না হইত তাহা হইলে কি অরূপ ভব প্রকাশ পাইত?” “ভন্তে, নিশ্চয়ই না।” এইভাবে আনন্দ, কর্ম হইল ক্ষেত্র, বিজ্ঞান বীজ, তৃষ্ণা রস। যেসব সত্তা অবিদ্যা দ্বারা বাধাগ্রস্ত, তৃষ্ণা দ্বারা আবদ্ধ তাহাদের চেতনা এবং আকাঙ্ক্ষা উত্তমলোকে প্রতিষ্ঠিত। এইরূপে ভবিষ্যতে পুনর্জন্ম হয়। আনন্দ, এইভাবে ভব আছে।”

ব্যাখ্যা [০]