অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
গন্ধজাত সূত্র
“অতঃপর আনন্দ ভগবানের নিকট উপস্থিত হন। উপস্থিত হইয়া আয়ুষ্মান আনন্দ ভগবানকে এইরূপ বলেন, “ভন্তে, এই তিন প্রকার গন্ধ বায়ুর অনুকূলে বহে, প্রতিকূলে নহে। তিন কী কী? মূলগন্ধ, সারগন্ধ ও পুষ্পগন্ধ। ভন্তে, এই তিন প্রকার গন্ধ বায়ুর অনুকূলে বহে, প্রতিকূলে নহে। ভন্তে, এমন কোনো গন্ধ আছে কি যাহা বায়ুর অনুকূলে, প্রতিকূলে এবং উভয় প্রকারে সমভাবে প্রবাহিত হয়?” “হ্যাঁ আনন্দ, অনুরূপ একটি গন্ধ আছে, যাহা বায়ুর অনুকূলে, প্রতিকূলে এবং উভয় প্রকারে সমভাবে প্রবাহিত হয়।” “সেই গন্ধ কী?”
এই ব্যাপারে আনন্দ, যে-কোনো গ্রামে বা নিগমে (জেলায়) স্ত্রী বা পুরুষ বুদ্ধ, ধর্ম ও সংঘের শরণ গ্রহণ করে, যে প্রাণিহত্যা, চুরি, মিথ্যা-কামাচার, মিথ্যা-কথন, সুরা, মদ্যপান হইতে বিরত হয়; যে শীলবান কল্যাণ ধর্মপরায়ণ, যে মাৎসর্য মল পরিত্যাগ করিয়া চেতনাযুক্ত হইয়া গৃহবাস করে, যে মুক্ত-হস্ত, পবিত্র হস্ত, ত্যাগে উৎসাহী, যাচক, দান ভাগ করিয়া উপভোগে উৎসাহী-শ্রমণ ব্রাহ্মণগণ, সর্বত্র এইরূপ ব্যক্তির গুণ প্রশংসা করে, যেমন, এইরূপ গ্রামে বা নিগমে স্ত্রী বা পুরুষ বুদ্ধ, ধর্ম ও সংঘের শরণ গ্রহণ করে, যে প্রাণিহত্যা, চুরি, মিথ্যা-কামাচার, মিথ্যা-কথন, সুরা, মদ্যপান হইতে বিরত হয়; যে শীলবান কল্যাণ ধর্মপরায়ণ, যে মাৎসর্য মল পরিত্যাগ করিয়া চেতনাযুক্ত হইয়া গৃহবাস করে, যে মুক্ত-হস্ত, পবিত্র-হস্ত, ত্যাগে উৎসাহী, যাচক, দান ভাগ করিয়া উপভোগে উৎসাহী। অধিকন্তু দেবগণ ও অমনুষ্যগণও অনুরূপভাবে তাহার গুণ প্রশংসা করে। আনন্দ, এই প্রকার গন্ধ বায়ুর অনুকূল, প্রতিকূল এবং উভয় প্রকারে সমভাবে প্রবাহিত হয়।
পুষ্পগন্ধ বায়ুর প্রতিকূলে বহে না, চন্দন, তগর বা মল্লিকা পুষ্পের গন্ধও তদ্রূপ যায় না, কিন্তু সৎপুরুষদের শীলরূপ গুণ সৌরভ প্রতিকূলেও বহে, সৎপুরুষের গন্ধ সর্বত্রই প্রবাহিত হয়।”
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
গন্ধজাত সূত্র
ব্যাখ্যা [০]