লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

বজ্জিপুত্র সূত্র

“আমি এইরূপ শুনিয়াছি। এক সময় ভগবান বৈশালীর মহাবনে কুটাগারশালায় অবস্থান করিতেছিলেন। তখন জনৈক বজ্জিপুত্র ভিক্ষু ভগবানকে দর্শন করিতে আসেন। অতঃপর বজ্জিপুত্র ভিক্ষু একপাশে উপবেশন করিলেন। একপ্রান্তে উপবিষ্ট বজ্জিপুত্র ভিক্ষু ভগবানকে এইরূপ বলেন, “মাসে দুইবার আমাকে যে শিক্ষাপদসমূহ আবৃত্তি করিতে হয় তাহার পরিমাণ একশত পঞ্চাশেরও অধিক। ভন্তে, আমি এই পরিমাণ শিক্ষা করিতে সক্ষম নই।” “বেশ ভালো, ভিক্ষু, তুমি কি বিশেষ তিন বিষয়ে-উচ্চতর নৈতিক, উচ্চতর মনন এবং উচ্চতর প্রজ্ঞা বিষয়ে শিক্ষা করিতে পারিবে?” “হ্যাঁ ভন্তে, পারিব।”

“তাহা হইলে ভিক্ষু, তুমি এগুলি শিক্ষা কর। তৎপর ভিক্ষু, যখন তুমি উচ্চতর নৈতিক, উচ্চতর মনন এবং উচ্চতর প্রজ্ঞা পারদর্শী হইয়া উঠিবে তখন তোমার রাগ, দ্বেষ ও মোহ পরিত্যক্ত হইবে। এইসব পরিত্যক্ত হইলে তুমি যাহা অকুশল ও পাপমূলক তাহা অনুসরণ করিবে না।”

অতঃপর সেই ভিক্ষু উচ্চতর নৈতিকতা, মননশীলতা ও প্রজ্ঞায় শিক্ষিত হওয়ার পরে তাহার রাগ, দ্বেষ ও মোহ পরিত্যক্ত হইল। তৎপর সে অকুশল ও পাপমূলক কার্য অনুসরণ করে নাই।”

ব্যাখ্যা [০]