লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

শৈক্ষ্য সূত্র

“তৎপর জনৈক ভিক্ষু ভগবানকে দর্শন করিতে আসেন। অতঃপর জনৈক ভিক্ষু একপাশে উপবেশন করিলেন। একপ্রান্তে উপবিষ্ট ভিক্ষু ভগবানকে বলেন, ভন্তে, শেখো (শিক্ষার্থী), শেখো বলিয়া যে অভিহিত করা হয়, শিক্ষার্থী কতটুকু পর্যন্ত?” “ভিক্ষু, শিক্ষাধীন, এই অর্থে যে শেখো (শিক্ষার্থী) কি সে শিক্ষা করে? সে শিক্ষা করে উচ্চতর নৈতিকতা, উচ্চতর মননশীলতা, উচ্চতর প্রজ্ঞা। ভিক্ষু, এই কারণে সে “শেখো” নামে অভিহিত।

ঋজু আর্যমার্গ প্রতিপন্ন শিক্ষাকারী শেখ ব্যক্তির প্রথমত, ক্লেশ ক্ষয়কর মার্গজ্ঞান উৎপন্ন হয়, তৎপর চতুর্থ মার্গজ্ঞানের অনন্তর অর্হৎ ফলজ্ঞান, তদনন্তর সম্যকরূপে তিনি জানিতে পারেন যে, নিশ্চয়ই আমার বিমুক্তি, ভববন্ধন হেতু অকোপিত হইয়াছে। তাদৃশ লাভ-যশাদি হেতু অকম্পিত ব্যক্তির অর্হৎ ফল-বিমুক্তি দ্বারা প্রত্যবেক্ষণ জ্ঞান উৎপন্ন হয়।”

ব্যাখ্যা [০]